সাতসকালে জলাশয় থেকে নববিবাহিতা তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য মাথাভাঙায়

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! জলাশয় থেকে উদ্ধার নববিবাহিতা তরুণীর দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার জেলার মাথাভাঙা ২ ব্লকের জয়ন্তীর হাট বাজার সংলগ্ন এলাকায়। জানা যায়, আজ, শুক্রবার (৩১ জুলাই) ভোর থেকেই নিখোঁজ ছিলেন ওই তরুণী। অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে জয়ন্তীর হাট বাজার সংলগ্ন জলাশয়ে তাঁর দেহ ভাসতে দেখতে পান পরিবারের সদস্যরা। মৃতার নাম বন্দনা রায়, বয়স ২৩ বছর। তাঁর বাড়ি নিশিগঞ্জ ২ গ্রাম পঞ্চায়েতের ভোগমারা এলাকায়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। এবং তরুণীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই ঘটনার প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর তাঁর মৃত্যুর সঠিক কারণ জানানো হবে। কিন্তু এই মৃত্যুর পিছনে শ্বশুরবাড়ির অত্যাচার, পণের দাবি আছে কিনা জানা যায়নি। মৃত তরুণীর পরিবার সূত্রের খবর, মাত্র দু’মাস আগে এলাকার এক তরুণের সঙ্গে বন্দনার বিয়ে হয়েছিল। তাঁর অস্বাভাবিক মৃত্যু ঘিরে স্বাভাবিক ভাবেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নানা প্রশ্নওউঠতেও শুরু করেছে।

টনার সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছে পুলিশ। এই বিষয়ে আর কোনও তথ্য পাওয়া যায়নি। তরুণীর পরিবারও এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানায়নি। তরুণী আত্মহত্যা করেছে নাকি তাঁকে হত্যা করে জলাশয়ে ফেলে দেওয়া হয়েছে তা জানা যায়নি। পণপ্রথার বিরোধিতা করে রাজ্যজুড়ে নানা সময় প্রতিবাদ জানানো হলেও, এখনও পুরোপুরি বিলীন হয়নি এই পণপ্রথা। পণের কারণে অকালেই বলি হচ্ছে তরুণীরা।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের