চেয়ারম্যান পদ থেকে রবীন্দ্রনাথ ঘোষ পদত্যাগ করতেই পরবর্তী দৌড়ে কে, শুরু জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগ করার পরেই চেয়ারম্যানের পদে কে বসবেন তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। এর আগে গত নভেম্বর মাসে যখন কোচবিহার পৌরসভার(Coochbehar Municipality) চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষকে(Rabindranath Ghosh) পদত্যাগ করার কথা বলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, তখন ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ সাহা চেয়ারম্যান হবেন বলে, জল্পনা ছড়িয়ে পড়েছিল। তবে সেই সময় চেয়ারম্যান বদল না হলেও বিগত কয়েক মাস ধরে জেলা সভাপতি নির্দেশকে অগ্রাহ্য করে চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন রবীন্দ্রনাথ ঘোষ।

শেষমেষ সূত্রের খবর অনুযায়ী, দলের সর্বভারতীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ পাঠানোয় চেয়ারম্যান এর দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন রবীন্দ্রনাথ ঘোষ। এদিকে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করার পরেই পরবর্তী চেয়ারম্যান হওয়ার দৌড়ে কে বা কারা তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। বিধানসভা ভোটের আগে তৃণমূলের অন্দরে এই লড়াইয়ে শেষ হাসি কে হাসে সেই অপেক্ষায় রয়েছেন সকলে। বর্তমানে কোচবিহার পুরসভার ২০টি ওয়ার্ডের মধ্যে তৃণমূলের দখলে রয়েছে ১৮টি। ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ সাহা তৃণমূল শহর ব্লক সভাপতি দায়িত্বে রয়েছেন। যেহেতু তার নাম আগেও ছিল তাই চেয়ারম্যান হওয়ার দৌড়ে তিনি অনেকটা এগিয়ে আছেন বলে মনে করছে রাজনৈতিক মহল ।যদিও দিলীপ সাহা এই নিয়ে প্রকাশ্যে কোন মন্তব্য করতে চাননি। অপরদিকে ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভূষণ সিং এর আগে কোচবিহার পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন।

সুতরাং তার নামও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না ।২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উজ্জ্বল তর তিনিও এই দৌড়ে রয়েছেন বলে জোর জল্পনা। এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দনা মহন্ত এবং পুরসভার ভাইস চেয়ারম্যান আমিনা আহমেদের নামও রয়েছে আলোচনার টেবিলে। তবে সবটাই এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের উচ্চ নেতৃত্ব। সোমবার পর্যন্ত সরকারি ছুটি রয়েছে। আর এদিকে বর্তমান চেয়ারম্যান সদর মহকুমা শাসকের কাছে তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন। মঙ্গলবার পুরসভা খোলার পর বোর্ড অফ কাউন্সিলের বৈঠক বসবে। সেখানেই পরবর্তী চেয়ারম্যান কে হবেন তা নিয়ে সিদ্ধান্ত হবে ।কোচবিহার পুর এলাকায় ২০২৪ এর লোকসভা নির্বাচনে কুড়ি হাজারেরও বেশি ভোটে পিছিয়ে ছিল তৃণমূল। এর পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গে পুরসভার মতবিরোধকে কেন্দ্র করে যথেষ্ট অসস্তি পরিস্থিতিতে রয়েছে রাজ্যের শাসক দল। তাই রবীন্দ্রনাথ ঘোষ চলে যাওয়ার পর ওই পদে যিনি বসুন, তাকে এইসব সমস্যা অতি দ্রুত নির্বাচনের আগে মেটাতে হবে, এমনটাই মনে করছে ওয়াকিবহল মহল।

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে