বিরিয়ানির চাল সরাতেই মিলল সিদ্ধ টিকটিকি! আটক ২

Share:

নিজস্ব প্রতিনিধি: দোকানজুড়ে বিরিয়ানির সুস্বাদু গন্ধ। বিরিয়ানি অর্ডার করে পরিবারের ৭ জনকে নিয়ে খেতে বসেছিলেন কৃষ্ণ রুইদাস। বিরিয়ানির চাল সরাতেই বেরিয়ে আসে সিদ্ধ টিকটিকি। চিৎকার করতেই ভিড় জমে যায় খাতড়া বাজারের সিনেমা হলের কাছে বিরিয়ানির দোকানটিতে। এই ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।

জানা গিয়েছে, খাতড়া থানার সিমলা দামোদরপুর এলাকার বাসিন্দা কৃষ্ণ রুইদাস পরিবারের ৭ সদস্যকে নিয়ে মুকুটমনিপুর বেড়াতে গিয়েছিলেন। বাড়িতে ফেরার পথে খাতড়া বাজারের সিনেমা হলের কাছে একটি বিরিয়ানির দোকানে খেতে ঢোকেন। ৭ সদস্যের মধ্যে ৩ জন শিশু ছিল বলে জানা গিয়েছে। সেখানে বিরিয়ানি অর্ডার করে কিছুটা খাওয়ার পরে বিপত্তি। বিরিয়ানির ভিতরে দেখা যায় একটি সিদ্ধ টিকটিকি। সঙ্গে সঙ্গে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এরপরেই চিৎকার চেঁচামিচি শুরু করেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে খাতড়া থানার পুলিশ। তাঁরা গিয়ে ওই দোকানের ২ জন কর্মীকে আটক করা হয়েছে। দোকান ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। 

সিদ্ধ টিকটিকি দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন তাঁরা। ২ বছরের শিশুকন্যাকে খাতড়া মহকুমা হাসপাতালে ভর্তি করিয়েছেন। ওই শিশুটিকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার কথা বলা হয়েছে। দোকানের কর্মী বলেছেন, এই ধরনের ঘটনা কীভাবে ঘটল বুঝতে পারছেন না। সন্ধ্যে থেকে  বিরিয়ানি বিক্রি হয়েছে। সেখান থেকেই সবাইকে বিরিয়ানি দেওয়া হয়েছে। খাবার সবসময় ঢেকে রাখা হয়। কীভাবে ঘটনাটি ঘটেছে খতিয়ে দেখছে খাতড়া থানার পুলিশ। আটক করা কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। 

শনির কুদৃষ্টি, সারাদিনে অনেক কাজে বাধা পড়বে, তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র