চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নমুনা পরীক্ষা বাড়তেই রাজ্যে বাড়ল করোনার দৈনিক সংক্রমণ

নিজস্ব প্রতিনিধি: নমুনা পরীক্ষার সংখ্যা বাড়তেই রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘন্টায় একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৩৯ জন। তবে দৈনিক সংক্রমণ অস্বস্তি বাড়ালেও স্বস্তি দিয়েছে দৈনিক মৃত্যু ও সংক্রমণের হার। একদিনে প্রাণ হারিয়েছেন ১৮ জন। সংক্রমণের হার এক দশমিক ১৮ শতাংশ। দীর্ঘদিন বাদে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১০ হাজারের গণ্ডির নিচে নেমেছে।

বুধবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যের ১৬২টি ল্যাবরেটরিতে নতুন করে ৩৭ হাজার ২১৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় সংক্রমণের হার দাঁড়িয়েছে এক দশমিক ১৮ শতাংশ। যার ফলে ৪৩৯ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১২ হাজার ৮ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ১৮ জন। এ নিয়ে রাজ্যে মারণ ভাইরাসের বলি হলেন ২১ হাজার ৭৯ জন।’

রাজ্যে দৈনিক সংক্রমণের নিরিখে ফের কলকাতাকে টপকে শীর্ষে উঠে এসেছে উত্তর ২৪ পরগনা। বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলাটিতে একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৫ জন। আর মৃত্যু হয়েছে তিন জনের। কলকাতা মহানগরীতে আরও ৫৮ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। করোনার ছোবলে মৃত্যুর মিছিলে সামিল হয়েছেন একজন। কালিম্পংয়ে দুদিন ধরে সংক্রমণ চিত্রের উন্নতি ধরা পড়েছিল। মাত্র একজন করে রোগী শনাক্ত হয়েছিল। কিন্তু গত ২৪ ঘন্টায় পাহাড়ের জেলাটিতে সাতজন নতুন রোগী শনাক্ত হয়েছে।

সময় গড়ানোর সঙ্গে মারণ ভাইরাসের করাল থাবা থেকে মুক্ত হচ্ছে রাজ্য। গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৩৬০ জন। এ নিয়ে রাজ্যে প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ১৯ লাখ ৮১ হাজার ২৩৮ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৪৭ শতাংশে। একদিনে অ্যাকটিভ কেস কমেছে ৯৩৯টি। যার ফলে দীর্ঘদিন বাদে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১০ হাজারের গণ্ডির নিচে নেমে এসেছে। সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৬৯১ জনে।

Published by:

Share Link:

More Releted News:

যুদ্ধ পরিস্থিতির জেরে হরমুজ প্রণালীতে জাহাজে আটকে খানাকুলের ছেলে, দুশ্চিন্তায় পরিবার

উত্তর-দক্ষিণ মিলিয়ে চারটি সভা শাহের, একাধিক মিটিং মমতারও, খড়্গপুরে রোড শো অভিষেকের

তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী, রয়েছে তাপপ্রবাহের সতর্কতা! কবে মিলবে বৃষ্টির দেখা?

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ