কাজ করিয়ে বেতন দেওয়ার আগেই বরখাস্ত, কাঠগড়ায় ক্যুরিয়ার সার্ভিস

ক্যুরিয়ার সার্ভিস কোম্পানির বিরুদ্ধে বেকার যুবকদের কাজ করানোর পর বেতন না দিয়েই বিভিন্ন অপবাদ দিয়ে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্যুরিয়ার সার্ভিস কোম্পানির বিরুদ্ধে বেকার যুবকদের কাজ করানোর পর বেতন না দিয়েই বিভিন্ন অপবাদ দিয়ে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল। এবারে কোম্পানির বিরুদ্ধে সেই টাকা তছরুপের অভিযোগ তুলে দ্রুত প্রদানের দাবী নিয়ে শুক্রবার ইংরেজবাজার থানা পুলিশের দ্বারস্থ হল প্রতারিত মালদা শহরের জনাদশেক যুবক। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ওই ক্যুরিয়ার সার্ভিস কোম্পানি কর্তৃপক্ষের।

মালদা শহরের কৃষ্ণ কালিতলা এলাকায় একটি পেট্রোল পাম্প সংলগ্ন ওই ক্যুরিয়ার সার্ভিস রয়েছে। অভিযোগ ক্যুরিয়ার সার্ভিস ম্যান হিসেবে নিয়োগ করা হয়। কিন্তু মালদা শহরের বেকার যুবকদের কাজ করানোর পর বেতন না দিয়েই কাজ থেকে বিভিন্ন অপবাদ দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। এমত অবস্থায় সেই টাকা ফেরতের দাবি নিয়ে ইংরেজবাজার থানার দ্বারস্থ হয় শহরের রামকৃষ্ণ পল্লী, বিবেকানন্দ পল্লী সেতু সহ অন্যান্য জায়গা বেকার যুবকরা। প্রতারিত যুবকদের অভিযোগ তারা কাজ করেছেন অথচ বেতন দেওয়া হচ্ছে না। কাউকে চোর অপবাদ আবার কাউকে অন্য অপবাদ দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। যাতে কাউকে বেতন না দিতে হয় এই ভাবেই বিনা পয়সায় চলে কোম্পানি দীর্ঘদিন ধরে এই পন্থা চালিয়ে আসছেন তারা বলে অভিযোগ।

এই কোম্পানির কোনওরকম সরকারি বৈধ ছাড়াই রমরমিয়ে চলছে বলে অভিযোগ। সম্প্রতি ওই কুরিয়ার সার্ভিসের মালদা শাখার এক কর্তা এক যুবকের মোবাইল এবং গাড়ি ছিনিয়ে নেয়। এই নিয়ে থানায় মীমাংসাও হয়। এদিকে কাজ করার পর বেতন না পাওয়ায় দুশ্চিন্তায় ভুগছেন যুবকরা। যদিও ক্যুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষের দাবি তাদের অফিসের চুরি হয়েছে, সেখানেই রেজিস্ট্রেশন খাতা হারিয়ে গিয়েছে এই কারণে বেতন দিতে পারছেন না।

ভেনেজুয়েলার সঙ্গে ‘বৃহত্তম তেল চুক্তি’ আমেরিকার, ৩০৩ বিলিয়ন ব্যারেলের মজুতে নজর ট্রাম্পের

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

ওড়িশা থেকে উত্তরপ্রদেশে পাচার! উদ্ধার কোটি টাকার গাঁজা,গ্রেফতার মহিলা-সহ ৪

যশোর রোডের ধারে গাছের গুড়িতে লুকানো ছিল অস্ত্র! পেট্রাপোলে উদ্ধার ২ আগ্নেয়াস্ত্র, কার্তুজ

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ থেকে বৃষ্টির দাপট বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

সিদ্ধান্তে ইউ-টার্ন, উদ্ধারকাজে বিদেশি সাহায্য নিতে রাজি নেপাল সরকার

ফোনের স্টোরেজ বারবার ফুল? এই ৩ কৌশলে মিলতে পারে সমাধান

ক্যালসিয়ামেই মিলবে না মুক্তি! ৪ সহজ উপাদানেই হাড় হবে মজবুত

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু