ভেনেজুয়েলার সঙ্গে ‘বৃহত্তম তেল চুক্তি’ আমেরিকার, ৩০৩ বিলিয়ন ব্যারেলের মজুতে নজর ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার বিপুল তেলসম্পদ নিয়ে বড়সড় বাণিজ্যিক সমঝোতার কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ভেনিজুয়েলার সঙ্গে এমন একটি চুক্তিতে পৌঁছেছে তাঁর প্রশাসন, যার মাধ্যমে টাকার বিনিময়ে দেশটির অব্যবহৃত তেলসম্পদে মার্কিন সংস্থাগুলির প্রবেশের সুযোগ তৈরি হবে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই চুক্তিকে বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় তেল চুক্তি বলেও দাবি করেছেন ট্রাম্প। ট্রাম্প জানান, বিদেশমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের মধ্যে আলোচনার মাধ্যমেই এই সমঝোতার পথ তৈরি হয়েছে। 

ভেনেজুয়েলা সরকারের বিবৃতি অনুযায়ী, প্রস্তাবিত প্রকল্পের আওতায় ১৭টি তেলক্ষেত্র উন্নয়নের পরিকল্পনা রয়েছে। ওই ক্ষেত্রগুলিতে প্রায় ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের সম্ভাব্য মজুত রয়েছে বলে দাবি করা হয়েছে। দেশটির তেলশিল্পে প্রায় ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ আসতে পারে এবং এর ফলে সরকারের রাজস্বও উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে জানিয়েছে কারাকাস। এক মার্কিন কর্মকর্তার দাবি, ভেনেজুয়েলার একটি বেসরকারি সংস্থার সঙ্গে অংশীদারিত্বে নতুন একটি কোম্পানি তৈরির সুযোগ পাবে আমেরিকা। সেই সংস্থাই প্রস্তাবিত তেলসম্পদগুলির উন্নয়ন ও পরিচালনার দায়িত্ব নেবে। রদ্রিগেজের সরকার ওই তেলক্ষেত্রগুলির উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি অধিকার দেওয়ার বিষয়েও সম্মতি জানিয়েছে বলে দাবি ওই কর্মকর্তার। প্রস্তাব অনুযায়ী, নতুন কোম্পানির উৎপাদিত তেলের কার্যকর অংশের প্রায় ৫৫ শতাংশের সুবিধা পাবে আমেরিকা। এর মধ্যে মালিকানার অংশীদারিত্ব এবং নির্দিষ্ট মূল্যে তেল কেনার অধিকারও থাকবে বলে জানা গিয়েছে। বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট কোম্পানিটি সৌদি আরামকোর পর বিশ্বের অন্যতম বড় কর্পোরেট তেলসম্পদ মালিক হয়ে উঠতে পারে বলেও দাবি করা হয়েছে।

আরও পড়ুন: ওড়িশা থেকে উত্তরপ্রদেশে পাচার! উদ্ধার কোটি টাকার গাঁজা,গ্রেফতার মহিলা-সহ ৪

তবে এই চুক্তির সময়ে আমেরিকার অভ্যন্তরে জ্বালানির দাম নিয়েও চাপ রয়েছে। ইরানকে ঘিরে চলমান সংঘাতের জেরে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন উল্লেখযোগ্যভাবে কমেছে। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আমেরিকার কৌশলগত পেট্রোলিয়াম মজুতও চলতি বছরে উল্লেখযোগ্যভাবে কমেছে। এদিকে মার্কিন গাড়িচালকদের জন্য গ্যাসের দামও বেড়েছে। শুক্রবার দেশটিতে প্রতি গ্যালনের গড় দাম ছিল প্রায় ৪.০৯ ডলার, যেখানে গত বছর একই সময়ে তা ছিল ৩.২১ ডলারের কাছাকাছি। যদিও বিশেষজ্ঞদের মতে, ভেনিজুয়েলার সঙ্গে নতুন চুক্তি হলেও আমেরিকায় জ্বালানির দামে দ্রুত বড় পতন নাও হতে পারে। কারণ দেশটির তেলক্ষেত্র ও পরিকাঠামো দীর্ঘদিন ধরে অবহেলা ও সংকটে রয়েছে। উৎপাদন বাড়াতে প্রয়োজন হবে বিপুল বিনিয়োগ এবং পরিকাঠামো সংস্কারে সময় লাগবে কয়েক বছর। ভেনেজুয়েলার তেলশিল্পে মার্কিন সংস্থাগুলির প্রত্যাবর্তন নিয়েও রয়েছে অনিশ্চয়তা। অতীতে বিদেশি সংস্থার সম্পত্তি জাতীয়করণ এবং রাজনৈতিক অস্থিরতার অভিজ্ঞতা থাকায় বিনিয়োগকারীদের একাংশ এখনও সতর্ক।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হলেন আইরিন খান

রেস্তরাঁয় খাবারে রাসায়নিক রং মেশালেই জরিমানা, আসানসোলে খাদ্যদফতরের বিশেষ অভিযান

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

ওড়িশা থেকে উত্তরপ্রদেশে পাচার! উদ্ধার কোটি টাকার গাঁজা,গ্রেফতার মহিলা-সহ ৪

যশোর রোডের ধারে গাছের গুড়িতে লুকানো ছিল অস্ত্র! পেট্রাপোলে উদ্ধার ২ আগ্নেয়াস্ত্র, কার্তুজ

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ থেকে বৃষ্টির দাপট বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

সিদ্ধান্তে ইউ-টার্ন, উদ্ধারকাজে বিদেশি সাহায্য নিতে রাজি নেপাল সরকার

ফোনের স্টোরেজ বারবার ফুল? এই ৩ কৌশলে মিলতে পারে সমাধান

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

ভেনেজুয়েলার সঙ্গে ‘বৃহত্তম তেল চুক্তি’ আমেরিকার, ৩০৩ বিলিয়ন ব্যারেলের মজুতে নজর ট্রাম্পের

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন