মহেশতলায় বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার দম্পতির দেহ, তাঁদের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

তাঁদের মৃত্যুর কারণ নিয়ে পুলিশের প্রাথমিক অনুমান, প্রচুর টাকার ঋণে জর্জরিত হয়ে পড়েছিলেন তাঁরা। তার জেরেই আত্মহত্যা করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার উপকন্ঠে ফের দম্পতির জোড়া দেহ উদ্ধার। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার ঘটনা। রবিবার (১৮ জানুয়ারি) দরজা ভেঙে ঘর থেকে তাঁদের দেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁরা মহেশ তলার একটি ফ্ল্যাটে থাকতেন। প্রাথমিক অনুমান, ঋণে জর্জরিত হয়ে দম্পতি আত্মহত্যা করেছেন। তবে অন্য কোনও কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রের খবর, মৃত্যু দম্পতির নাম যথাক্রমে তন্ময় দে, বয়স ৫৩ বছর এবং রুমা রক্ষিত দে, বয়স ৪৮ বছর। তাঁরা মহেশতলা পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মোল্লার গেটে ২০ ফিট এলাকার বাসিন্দা ছিলেন।

ওই ফ্ল্যাটে প্রায় ৫ বছর ভাড়া ছিলেন। দুজনেই দ্বিতীয়বার বিবাহিত বলে জানা গিয়েছে। তাঁদের প্রথম পক্ষের কেউই এখন বেঁচে নেই। তাঁরা রেজিস্ট্রি ম্যারেজ করেছিলেন। স্থানীয় সূত্রের খবর, তাঁদের মধ্যে কোনদিন ঝগড়া হতূ দেখেননি তাঁরা। দুজনেই মিলে-মিশে থাকতেন।তাঁদের সম্পর্কও যথেষ্ঠ মজবুত ছিল। তবে শনিবার সকাল থেকে তাঁদের ঘর থেকে বেরোতে দেখেননি স্থানীয়রা। দম্পতির কোনও সাড়া শব্দ পাননি। তাতেই কৌতুহল জাগে প্রতিবেশীদের মনে। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। তাই তাঁরাই তড়িঘড়ি পুলিশকে খবর দেন। এরপর জিনজিরা বাজার ফাঁড়ির পুলিশ তাঁদের ফ্ল্যাটে আসেন। এবং বাইরে থেকে ডাকাডাকি করেন। কিন্তু দম্পতি দরজা খোলেননি। তারপরই দরজা ভাঙতে বাধ্য হয় পুলিশ। এবং ঘরে প্রবেশ করেন পুলিশকর্মীরা।

এরপরেই দু’জনকে ঘরে পড়ে থাকতে দেখতে পান পুলিশ প্রশাসন। তাঁদের উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু চিকিৎসকরা তাঁদের দু’জনকেই মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্য করেছেন ওই দম্পতি। তাঁদের মৃত্যুর কারণ নিয়ে পুলিশের প্রাথমিক অনুমান, প্রচুর টাকার ঋণে জর্জরিত হয়ে পড়েছিলেন তাঁরা। তার জেরেই আত্মহত্যা করেছেন। তবে তাঁদের মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ আছে কি না, বা কেউ প্ররোচনা করেছেন কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত করছে পুলিশ।

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা