Loading live market data...
Loading active stocks...
Connecting...

কুণাল আবেদনে সাড়া, শুভেন্দুর বিরুদ্ধে সারদাকর্তার চিঠিতে সিবিআই তদন্তের নির্দেশ আদালতের

কুণাল বলেন, শুভেন্দু খুব প্রভাবশালী। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে রাজ্যের পুলিশের উচিৎ তাঁকে গ্রেফতার করা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সারদা কাণ্ডে উত্তাল হয়েছিল রাজ্য। সেই সারদা কর্তা সুদীপ্ত সেন চিঠি লিখেছিলেন শুভেন্দু অধিকারীর (SUVENDU ADHIKARY) বিরুদ্ধে। আদালত প্রাঙ্গণ থেকেও তিনি মুখ খুলেছিলেন শিশিরপুত্রের বিরুদ্ধে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের (KUNAL GHOSH) আবেদন ছিল, তদন্তের আওতায় আনা হোক শুভেন্দুকে। কাঁথি পুরসভা নিয়ে সুদীপ্ত সেনের লেখা সেই চিঠি সিবিআইকে তদন্তের জন্য পাঠানোর নির্দেশ দিল কলকাতা নগর দায়রা আদালত। 

সুদীপ্তের অভিযোগ, কাঁথি পুরসভায় ৫০ লক্ষ টাকা জমা করেছিলেন তিনি। কথা ছিল বহুতল নির্মাণের। অভিযোগ ছিল, বহু লক্ষ টাকা খরচ করে লেবার হাট তৈরি করেছিলেন তিনি তবু শুভেন্দু পাশ করাননি বহুতলের প্ল্যান। তাঁর আরও অভিযোগ, শুভেন্দু অধিকারী অনেকভাবে টাকা তুলেছেন। দাবি, কাঁথি পুরসভায় এর আগেও ৯০ লক্ষ টাকা জমা করেছিলেন তিনি। চিঠি লিখে জানিয়েছিলেন শুভেন্দু কত টাকা তাঁর কাছ থেকে কী ভাবে নিয়েছিলেন। কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী পিটিশন করেছিলেন চিঠির ওপর তদন্ত করতে। এই মামলার শুনানির পর আদালতের নির্দেশ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে বিষয়টি পাঠানোর।

বুধবার কুণাল বলেন, শুভেন্দু খুব প্রভাবশালী। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে রাজ্যের পুলিশের উচিৎ তাঁকে গ্রেফতার করা। তাঁর প্রশ্ন, বিরোধী দলনেতা আগেই কী করে বলে দেন সিবিআই কাকে গ্রেফতার করবে? আরও বলেন, সুদীপ্ত যে কাঁথি পুরসভায় ব্যাঙ্ক ড্রাফট করেছেন-তার প্রমাণ আগেই মিলেছে।  

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?