জাতীয় সড়ক অবরোধ করে সভা,মামলা দায়ের সেলিম সহ ১২০০ কর্মীর বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি: মালদায় সিপিএমের একাধিক শীর্ষ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করল জেলা পুলিশ। অভিযুক্তদের তালিকায় রয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, শতরুপ ঘোষ সহ মোট ৩৪ জন সিপিএম ও বামফ্রন্ট নেতৃত্ব। ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু গিয়েছে তীব্র তরজা, কটাক্ষে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র তরজা, কটাক্ষে সরব হয়েছে শাসক ও বিরোধী শিবির।

জানা গিয়েছে, গত ২৪ তারিখ মালদার ইংরেজবাজার শহরের রথবাড়ি মোড়ে একটি জনসভা করে সিপিএম। অভিযোগ, প্রশাসনের অনুমতি না নিয়েই ওই জমায়েত করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে জেলা পুলিশ। প্রসঙ্গত সিপিএমের দাবি, প্রথম তারা ইংরেজবাজার শহরের বৃন্দাবনী মাঠে সভা করার অনুমতি চেয়েছিল। কিন্তু জেলা প্রশাসন সেই অনুমতি দেয়নি। এরপর বাধ্য হয়েই পুরাতন জাতীয় সড়কের উপর রথবাড়ি মোড়ে সভা আয়োজন করা হয়। সেই সভায় সিপিএমের রাজ্যস্তরের প্রথম সারির একাধিক নেতা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:স্বরাষ্ট্র সচিব সহ ২৫ অফিসারকে নির্বাচনী পর্যবেক্ষক হিসাবে নিয়োগ কমিশনের, ষড়যন্ত্র দেখছে তৃণমূল

মামলা দায়েরের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন, জেলা সিপিএম সম্পাদক কৌশিক মিশ্র। তাঁর বক্তব্য, ” বিরোধী শক্তি হিসেবে সিপিএম ফের সংগঠিত হচ্ছে বলেই আমাদের দমিয়ে রাখার চেষ্টা চলছে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই এই মামলা করা হয়েছে।”

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের নেতা কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী কটাক্ষ করে বলেন, “এই ধরনের জায়গায় সভা করলে যানজট ও জনভোগান্তি তৈরি হয়। পুলিশ আইন অনুযায়ী, স্বতঃপ্রণোদিতভাবেই ব্যবস্থা নেয়। সিপিএম দিবাস্বপ্ন দেখছে।” এদিকে বিজেপিও বিষয়টিকে হাতিয়ার করে শাসকদলকে আক্রমণ করেছে। বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার জেলার মুখপাত্র অম্লান ভাদুড়ী বলেন,” বিজেপি রাজনৈতিক উত্থানে আতঙ্কিত তৃণমূল, সেই কারণেই তারা মামলা দিয়ে সিপিএমকে প্রসঙ্গে করে তুলতে চাইছে।”

বৃষ্টির মেঘ কাটলেই নামবে পারদ, মঙ্গলবার থেকে শীতের আমেজ বাড়ার ইঙ্গিত

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির