স্বরাষ্ট্র সচিব সহ ২৫ অফিসারকে নির্বাচনী পর্যবেক্ষক হিসাবে নিয়োগ কমিশনের, ষড়যন্ত্র দেখছে তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি: বেনজির ঘটনা! বিধানসভা নির্বাচনের মুখে আর মাত্র কয়েক মাস বাকি। তার আগেই একটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করল নির্বাচন কমিশন। রাজ্যের স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনাকে ভিনরাজ্যে অবজারভার হিসেবে কাজ করার জন্য বিশেষ প্রশিক্ষণ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু স্বরাষ্ট্রসচিবই নন,রাজ্যের আরও ১৫ জন আইএএস ও ১০ জন আইপিএস অফিসারকেও এই প্রশিক্ষণে অংশ নিতে বলা হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। কমিশন সূত্রে খবর,নির্বাচনের সময় তাঁদের অন্য রাজ্যে অবজারভার হিসেবে পাঠানো হতে পারে।

আইএএস বা আইপিএস অফিসারদের ভিনরাজ্যে অবজারভার হিসেবে নিয়োগ করা নতুন বিষয় নয়। তবে কোনও রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে এইভাবে অন্য রাজ্যে দায়িত্ব দেওয়ার বিষয়টি নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ,বিজেপির প্ররোচনাতেই নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত নিচ্ছে। অন্যদিকে বিজেপির দাবি, এতে কোনও ব্যতিক্রম নেই। এটাই নিয়ম এবং দীর্ঘদিন ধরেই এই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

আরও পড়ুন: SIR শুনানি কেন্দ্রে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দুই শিশু সহ বাবার

কমিশনের তালিকায় শুধু স্বরাষ্ট্রসচিবই নন,রয়েছে একাধিক সিনিয়র অফিসারের নাম। তাঁদের মধ্যে রয়েছেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠি,উলগানাথান, সঞ্জয় বানসাল, শুভাঞ্জন দাস প্রমুখ। আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি তাঁদের প্রশিক্ষণ নেওয়ার সময় নির্ধারিত হয়েছে। যদিও এই প্রশিক্ষণ নেওয়া মানেই যে তাঁরা নিশ্চিতভাবে অবজারভার হবেন এমনটা নয় বলেই জানানো হয়াছে কমিশন সূত্রে। নির্বাচন কমিশন জানিয়েছে, নিয়ম অনুযায়ী অবজারভারের তালিকা চেয়ে রাজ্য সরকারকে পাঁচবার রিমাইন্ডার পাঠানো হয়েছিল। কিন্তু তাতেও রাজ্যের তরফে কোনও তালিকা দেওয়া হয়নি। সেই কারণেই স্বরাষ্ট্রসচিব ও পুলিশ কমিশনার সহ একাধিক শীর্ষ আধিকারিককে অবজারভারের তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের বক্তব্য,”এটা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক পদক্ষেপ। বিজেপি আড়াল থেকে নির্বাচন কমিশনকে দিয়ে এই কাজ করাচ্ছে। যে রাজ্যে নির্বাচন নেই সেখানে অফিসারদের অবজারভার করা যেত। কিন্তু বিজেপি রাজনৈতিক স্বার্থে এই গেম প্ল্যান সাজাচ্ছে।” পাল্টা বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন,”এটাই নিয়ম। ১৯৫২ সাল থেকেই ব্যাচভিত্তিক তালিকা তৈরি করে নির্বাচন কমিশন অবজারভার নিয়োগ করে আসছে।”

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে