বিধানসভা নির্বাচনে শূন্যের গেরো কাটাতে পাখির চোখ ‘‌মুসলিম ভোট’‌ বঙ্গ–সিপিএমের!‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ ধর্ম আর আফিম নয় সিপিএমের কাছে। মুখে ধর্মনিরপেক্ষ কথা বললেও আসলে কি ধর্মনিরপেক্ষ লালপার্টি?‌ এই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ বিধানসভা নির্বাচনে আসন জিততে এখন মান–কুল সব জলাঞ্জলি দিয়েছে সিপিএম। তাই তো একবার আইএসএফের গালে চুমু এবং আর একবার হুমায়ুন কবীরের গালে চুমু খেতে শুরু করেছে। অর্থাৎ সংখ্যালঘু ভোটব্যাঙ্কই এখন একমাত্র পথ হিসাবে বেছে নেওয়া হয়েছে। আর তার সলতে পাকানো হয়েছিল রাজ্য সম্পাদক পদে বদল ঘটিয়ে।

এদিকে এই পরিস্থিতির কথা বুঝতে পেরেই সরে গিয়েছে কংগ্রেস। কারণ হাত শিবির নিজেদেরকে ‘‌ধর্মনিরপেক্ষ’‌ বলে থাকে। এই কারণেই এবার বিধানসভা নির্বাচনে জোট করতে চায়নি তারা। সিপিএমের কাছে জনসমর্থন নেই। তাই বিকল্প পথ হিসাবে সংখ্যালঘু ভোটব্যাঙ্ক ধরার কৌশল নিয়েছে বলে সূত্রের খবর। মহম্মদ সেলিমকে রাজ্য সম্পাদক করার পিছনে এই কৌশলই কাজ করেছিল। তাই তাঁকে লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ থেকে টিকিট দেওয়া হয়। যদিও কোনওরকমে জামানত বাঁচিয়ে ছিলেন। এখন সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিতেই বেশি জোর দিচ্ছে সিপিএম বলে সূত্রের খবর।

অন্যদিকে হুমায়ুন কবীরের দলের সঙ্গে জোট হচ্ছে না বলা হলেও তলে তলে আসন সমঝোতা করা হবে বলে সূত্রের খবর। তাই তো পৃথক বৈঠক করা হয়েছে। তাহলে অঙ্কটা কী?‌ সংখ্যালঘু মানুষজন বিজেপিকে বিশ্বাস করে না। আর বেশিরভাগ সংখ্যালঘু ভোটব্যাঙ্ক রয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে। যে সামান্য তৃণমূলের বাইরে আছে সেটা কংগ্রেস এবং সিপিএমের মধ্যে বিভক্ত। সিপিএম ক্ষমতায় থাকাকালীন সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় প্রার্থী করত সংখ্যালঘু মুখকেই। এবার আবার সেই পুরনো পথেই ফিরে যেতে চাইছেন আলিমুদ্দিনের কেষ্ট–বিষ্টুরা বলে সূত্রের খবর। তাতে যদি শূন্যতা কাটে।

এছাড়া সিপিএমে আগে প্রার্থী হতেন—মহম্মদ আমিন, হাসিম আব্দুল হালিম, রেজ্জাক মোল্লা, আনিসুর রহমান, আবদুস সাত্তার–সহ আরও অনেকে। এবার সেই পুরনো পথেই হাঁটতে চাইছে সিপিএম। আসলে লক্ষ্য তৃণমূলের সংখ্যালঘু ভোট কাটা। অথচ মুখে লালপার্টির নেতারা বলতে থাকবেন তাঁরা ইন্ডিয়া জোটে রয়েছেন। শুভেন্দু অধিকারী যে ধর্মের বিভেদে রাজনীতি করেন এবার সেই পথেই হাঁটতে চলেছে সিপিএম বলে সূত্রের খবর। হিন্দু ভোট একজোট করতে হবে। বাংলায় হিন্দুদের সরকার হবে। সংখ্যালঘুদের ওপার বাংলায় পাঠানো হবে এসব কথা শোনা যায় বিরোধী দলনেতার মুখে। আর সেই সংখ্যালঘুদের ধরতে চাইছে সিপিএম। তবে এই বিভেদের রাজনীতি করে কতটা তাঁরা সফল হবেন সেটা সময়ই বলবে।

বর্ষাকালে ঘরে বাড়ছে আর্দ্রতা? জানেন কি এসির এই মোড ব্যবহারে কমবে বিদ্যুতের বিল!

খুদে হাতে মাকে আদর, ছেলের ছোট্ট পায়ে স্নেহের চুম্বন ক্যাটরিনার, জন্মদিন কেমন কাটালেন নায়িকা?

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

গরমে ভিন্ন স্বাদ উপভোগ করতে চান? ঘরেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর কলার আইসক্রিম

জম্মু-কাশ্মীরের রাজৌরিতে হড়পা বানে মৃত ১১, ভেসে গেল বহু গাড়ি

বিয়ের জন্যে চাপ দেওয়ায় বিষের ইঞ্জেকশন দিয়ে নার্স-প্রেমিকাকে খুন, গ্রেফতার প্রেমিক

দুপুরের খাবার মুখে রুচছে না? বিকেলের টিফিনের পাতে রাখুন গরম গরম ফাফড়া!

ভিসা শেষ হলেও শহরে থাকছেন বিদেশিরা! গ্রেফতার করবে কলকাতা পুলিশ

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, আপাতত স্থগিত অমরনাথ যাত্রা

চিকিৎসার নামে সোনমকে হাসপাতালে ‘আটকে’ রাখার দাবি! দিল্লি হাইকোর্টের দ্বারস্থ স্ত্রী

আজ কলকাতায় অমিত শাহ, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

চড়া দামে সোশ্যাল মিডিয়া পোস্ট বিক্রি করবেন ট্রাম্প, কত আয় হবে জানেন?

রোজ গাজর খেলেই মিলতে পারে উপকার! চোখ থেকে হৃদ্‌যন্ত্র সুস্থ রাখবে এই সবজি

সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন, শুভমনদের বার্তা ভারতীয় ক্রিকেট বোর্ডের