প্রতীক উর–কে বহিষ্কার করতে গিয়ে বাংলা ভাষার আদ্যশ্রাদ্ধ ‘‌বিপ্লবী’‌ সিপিএম নেতৃত্বের

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল তারিখ ছিল ২১ ফেব্রুয়ারি। এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে। আন্তর্জাতিক মাত্ভাষা দিবস। আর এই দিনেই বাংলা ভাষার আদ্যশ্রাদ্ধ করল সিপিএম। এই সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তরুণ সংখ্যালঘু মুখ প্রতীক উর রহমান। তাই তাঁকে বহিষ্কার করা হয়েছে বলে বিবৃতি প্রকাশ করে সিপিএম। আর তা নিয়েই এখন বেঁধেছে গোল। কারণ এই বিবৃতিতে একের পর এক বাংলা বানান ভুল লিখেছে সিপিএম। যেটা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। শুধু তাই নয়, এই ভুলটা ধরেছে সিপিএমের চোখে শত্রু শিবির তৃণমূল কংগ্রেস।

এদিকে ওই বিবৃতি অনুযায়ী সিপিএম লিখেছে—‘‌‌বহিস্কার’‌। আসল বানান হবে ‘বহিষ্কার’। আবার ওই বিজ্ঞপ্তিতেই বানান লেখা হয়েছে, ‘তৎক্ষনাৎ’। আসন বানান হচ্ছে—‘‌তৎক্ষণাৎ’‌। এই দুটি বানানই ভুল। আর এই ভুল ধরেই সিপিএমকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। ফেসবুকে বিষয়টি পোস্ট করেছে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের ওই পোস্টে লেখা হয়, ‘‌দশকের পর দশক ধরে সিপিএম তাদের তথাকথিত ‘আদর্শ’ আর ‘নীতি–নৈতিকতার’ আড়ালে নিজেদের সেরা বলে দাবি করে চলেছে। কিন্তু আজ সেই মুখোশ পুরোপুরি খসে পড়েছে।’‌

  https://www.facebook.com/share/p/1AwuLq8c3M/

অন্যদিকে বাংলায় এখন শূন্যে নেমে গিয়েছে সিপিএম। বিধানসভা, লোকসভায় কোনও প্রতিনিধি নেই। রাজ্যসভায় শূন্য হতে চলেছে লালপার্টি। নতুন প্রজন্মের নেতা–নেত্রীদের ধরে রাখতে পারছে না। সেখানে বাংলা ভাষাতেই একের পর এক ভুল করলেন। বিধানসভা নির্বাচনের আগে এই ভুল বড় প্রভাব ফেলতে পারে ভোটবাক্সে। সেটা এখন আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। সেটা দেখেছেন সিপিএমের নেতারা। কিন্তু এখন ঠিক করলেও ভুলটা রয়েই গিয়েছে। যদিও এই নিয়ে কেউ মুখ খুলছেন না।

এছাড়া তৃণমূলের পক্ষ থেকে আরও লেখা হয়, ‘‌তাদের সেই ঢাকঢোল পেটানো ‘আদর্শ’ আজ কোথায়? এখন শুধু টিকে থাকার জন্য সুবিধা মতো জোট করা। যাদের একসময় চরম শত্রু বলত, আজ তাদের সঙ্গেই গলাগলি। মুখে যাদের নিন্দা করে, কাজে তাদেরই সুবিধা করে দিচ্ছে। স্টুডিওতে বসে বড় বড় সাম্যের কথা বলে, আর সাধারণ মানুষ সরকারি সুযোগ–সুবিধা পেলে তাদের নিয়ে ঠাট্টা–তামাশা করে। এই সব স্বঘোষিত বুদ্ধিজীবীরা, যারা একসময় নীতি–আদর্শ নিয়ে জ্ঞান দিত, তারা আজ ঠিকমতো বাংলা বানানটুকুও লিখতে পারে না। আজ তাদের এই ভণ্ডামি আর দেউলিয়াপনা দেখে বোঝা যায়, অহংকার আর আসার আস্ফালনের কারণেই তাদের শূন্যে নামতে হয়েছে!’‌

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

বর্ষাকে স্বাগত জানাতে চুঁচুড়ায় অভিনব ‘পান্তা উৎসব’, মেনু শুনলে জিভে জল আসবে

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা