‘‌সংবিধানে বর্ণিত জনগণের ধারণাকে সরিয়ে দিচ্ছে বিজেপি’‌, এসআইআর নিয়ে তোপ সেলিমের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআর আবহে এখন রাজ্য–রাজনীতি উত্তাল। বিএলও থেকে সাধারণ মানুষ মারা যাচ্ছেন। এখনও পর্যন্ত বাংলায় ৪১ জনের মৃত্যু হয়েছে এসআইআর আতঙ্কে এবং কাজের চাপে। এই এসআইআর নিয়ে বারবার সুর চড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার একই সুরে বিজেপিকে তোপ দাগলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। একইসঙ্গে বাংলার সংস্কৃতিকে রক্ষা করার ডাক দিলেন সিপিএম নেতা। আসলে ২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচন আছে। সেখানে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে যে লাভ নেই তা বুঝেছেন সিপিএম নেতারা। আর তাই এখন জনগণকে কাছে টানতে বিজেপি বিরোধিতা এবং এসআইআর নিয়ে সোচ্চার হলেন তিনি।

এদিকে সোমবার রাণীনগরে এসে সভা করেন সিপিএমের রাজ্য সম্পাদক। সেখানে মহম্মদ সেলিম বলেন, ‘‌দেশ বাঁচাতে হলে বাংলাকে বাঁচাতে হবে। যার অর্থ—বাংলার সম্প্রীতির ঐতিহ্যকে বাঁচানো, ঐক্যকে বাঁচানো, শিক্ষাকে বাঁচানো, সংস্কৃতিকে বাঁচানো এবং নবজাগরণের সংস্কৃতিকে রক্ষা করা। হিন্দু–মুসলমান করে গোলমাল পাকিয়ে দেওয়া হচ্ছে।’‌ এই কথা বারবার তৃণমূল কংগ্রেস বললেও তখন সমালোচনা করেছিলেন সিপিএম নেতারা। এখন সেই কথাগুলিই শোনা গেল সিপিএমের রাজ্য সম্পাদকের গলায়।

অন্যদিকে আজ বিজেপি এবং এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় আক্রমণ করলেন মহম্মদ সেলিম। সিপিএম রাজ্য সম্পাদকের বক্তব্য, ‘‌শুভেন্দু বিজেপিতে গেল। শিক্ষার দাবিকে ভাগ করল। বলল মাদ্রাসা আলাদা, স্কুল আলাদা। আসলে যাতে মানুষ ন্যায্য দাবি আদায় করতে না পারেন।’‌ এখন মন্দির–মসজিদের রাজনীতি করছে বিজেপি। আবার ত্ণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর সংখ্যালঘু রাজনীতি করছে। এই সুযোগটাই নিতে চাইলেন সেলিম। তাতে কতটা লাভ হবে সেটা সময়ই বলবে।

এছাড়া আজ সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘‌বঙ্কিম দা’‌ বলে বিতর্ক তৈরি করেছেন। আবার তাঁর মন্ত্রিসভার সদস্য তথা কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াত রাজ্যসভায় দাঁড়িয়ে বলে ফেলেন, বঙ্কিম দাস চট্টোপাধ্যায়। আসলে বন্দেমাতারম নিয়ে আলোচনা ছিল। সেখানেই এমন ছন্দপতন ঘটে। যা সামনে রেখে মহম্মদ সেলিমের কথায়, ‘‌২০০২ সংশোধন হয়েছিল ভোটার তালিকা। এসব নাগরিকত্বের প্রশ্ন আসেনি। জ্যোতিবাবু বলেছিলেন যে বিজেপি অসভ্য বর্বর।’‌

খুশি হবেন ভগবান গোপাল, ঘরেই বানিয়ে নিন ক্রিমি তালের কুলফি

জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করুন ধনিয়া পাঞ্জিরি, রইল সহজ রেসিপি

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

জন্মাষ্টমীতে বানিয়ে নিন গোপালের প্রিয় মাখন-মিছরি, রইল সহজ রেসিপি

বাজারের বিষাক্ত কেক আর নয়! কৃষ্ণের ভোগে বানান পঞ্চামৃত কেক

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড শিক্ষা দফতরের কর্মী

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

তেল চুরি করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! নাইজেরিয়ায় বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের

মুখ্যসচিবের ফোনের পর ডিভিসি জল ছাড়া কমালেও হাওড়া-হুগলিতে বন্যা পরিস্থিতির অবনতি

তারেক রহমানকে কটূক্তি, গ্রেফতার ইনকিলাব মঞ্চের সদস্য

শ্রীনগরে অবতরণের সময় খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর বিমানের, অল্পের জন্য প্রাণ রক্ষা যাত্রীদের