খুশি হবেন ভগবান গোপাল, ঘরেই বানিয়ে নিন ক্রিমি তালের কুলফি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জন্মাষ্টমীতে গোপালকে ভোগ হিসেবে তো তালের বড়া বা ক্ষীর অনেকবার দিয়েছেন। আজ শ্রীকৃষ্ণের জন্মদিনে বানিয়ে নিন ক্রিমি তালের কুলফি। একেবারে দোকানের মতো মালাই টেক্সচার, অথচ তৈরি হবে ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই। কোনও কৃত্রিম স্বাদ ছাড়াই তালের খাঁটি সুবাস আর ক্ষীরের মেলবন্ধনে তৈরি এই কুলফি এতটাই নরম যে, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে!

উপকরণ

১ কাপ তালের ঘন রস, ১ লিটার ঘন দুধ, ১/২ কাপ চিনি,১ কাপ হেভি ক্রিম, ১/৪ কাপ  এলাচের গুঁড়ো, সাজানোর জন্য বাদামকুচি, ১ টেবিল চামচ জেলাটিন।

পদ্ধতি

এক লিটার দুধ ফুটিয়ে অর্ধেক করে নিন। ঘন দুধের সঙ্গে তালের রস এবং চিনি বা কনডেন্সড মিল্ক মিশিয়ে দিন। মিশ্রণটি গ্যাসে বসিয়ে মাঝারি আঁচে ৫ থেকে ৭ মিনিট অনবরত নাড়ুন, যাতে নিচে লেগে না যায়। মিশ্রণটি ঘন হয়ে এলে নামিয়ে এলাচের গুঁড়ো মেশান এবং সম্পূর্ণ ঠান্ডা হতে দিন। এবার একটি পাত্রে আইসক্রিম তৈরির হেভি ক্রিম বিট করে নিয়ে ঠান্ডা তালের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিন। এরপর ২ টেবিল চামচ জেলাটিন মেশানো জল দিন। এবার মিশ্রণটি কুলফি বা আইসক্রিমের মোল্ডে ঢালুন। ওপর থেকে বাদামকুচি ছড়িয়ে দিন। মোল্ডের মুখ বন্ধ করে ডিপ ফ্রিজে ৮ থেকে ১০ ঘণ্টা রেখে দিন।  ফ্রিজ থেকে বের করে ভগবানকে নিবেদন করুন। 

মেট্রিমোনি অ্যাপে কানাডিয়ান পাত্রীর ফাঁদে পড়ে ১.১০ কোটি টাকা খোয়ালেন ব্যবসায়ী

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

এক ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড, মিতালিদের নজির ভেঙে আপ্লুত স্মৃতি মন্ধানা

‘কনফার্মড টিকিট’ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে স্টেশনেই ধর্ষণ! গ্রেফতার রেলকর্মী

জিআই স্বীকৃতির অপেক্ষায় নবদ্বীপের বিখ্যাত লাল দই, দাবিতে সরব কারিগর-বিক্রেতারা

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

৩ বছরের পড়ুয়াকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার স্কুল বাসের চালক

কেক, বিস্কুটে ব্যবহৃত হচ্ছে পচা ডিম, বসিরহাটে অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

তেল চুরি করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! নাইজেরিয়ায় বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর