তৃণমূলের শক্তিবৃদ্ধি নবদ্বীপে, ঘর ভেঙে ঘাসফুলে যোগ সিপিএম নেত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, নবদ্বীপ : বিজেপির পর সিপিএমেও ভাঙন। নবদ্বীপ বিধানসভা এলাকায় ফের বিরোধী দলে ভাঙ্গন। নবদ্বীপ বিধানসভার চর স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতে সিপিএম পঞ্চায়েত সদস্যা ও তার স্বামী সিপিআইএম কর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। এরফলে আরও শক্তিবৃদ্ধি হল ঘাসফুল শিবিরের। এর আগে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন কয়েকজন।

জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় সিপিএমের নির্বাচিত সদস্য মিসরুব্বা বিবি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিমানকৃষ্ণ সাহা। মিসরুব্বার পাশাপাশি তাঁর স্বামী মামুদ হোসেনও তৃণমূলে যোগ দিয়েছেন। তিনিও দীর্ঘদিন ধরে সিপিএম করেছেন। মিসরুব্বা তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়ায় ২৬ আসন বিশিষ্ট স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪। ফলে আগামী দিনে তৃণমূল কংগ্রেস আরও শক্তিশআলী হবে তা বলার অপেক্ষা রাখে না। যোগদান কর্মসূচিতে তৃণমূল নেতা বিমান কৃষ্ণ সাহা জানান, আগামী দিনে সিপিআইএম মুছে হয়ে যাবে। আগামী বিধানসভা নির্বাচনের আগে নবদ্বীপ বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের আরও শক্তির বৃদ্ধি হল। এবং এই যোগদান কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান তৃণমূল নেতৃত্ব।

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন মিসরুব্বা বিবি। অভিযোগ, বিজেপি ও সিপিএম পরিচালিত বর্তমানে যে পঞ্চায়েত রয়েছে তারা কোনও উন্নয়নই করতে পারেনি। স্বরূপগঞ্জ পঞ্চায়েতের নির্বাচিত সদস্যরা কাজ করতে পারছেন না। মিসরুব্বা বিবি জানিয়েছেন, বহু দিন ধরে সিপিএম করেছেন। কিন্তু দু’ বছরের বেশি সময় ধরে মানুষের জন্য কোনও কাজ করতে পারেননি। এলাকার মানুষের জন্য এবং রাজ্যের শাসক দলের উন্নয়ন দেখেই তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগেও নবদ্বীপে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন পঞ্চায়েত সদস্যা।

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়