অনুব্রত ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের এক আত্মীয়ের বাড়িতে গভীর রাতে হানা পুলিশের। মঙ্গলবার গভীর রাত থেকে শুরু হয় এই তল্লাশি অভিযান, বুধবার সকাল গড়িয়েও চলতে থাকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চালানোর সময় বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছে। বাড়ির ভিতরে থরে থরে সাজানো অবস্থায় একাধিক নোটের বান্ডিল পাওয়া যায় বলে দাবি।

সূত্রের খবর, উদ্ধার হওয়া টাকার পরিমাণ এতটাই বেশি যে তা গুনতে পাঁচটি নোেট গোেনার যন্ত্র আনা হয়েছে। পাশাপাশি নগদ অর্থ নিয়ে যাওয়ার জন্য দু’টি বড় ট্রাঙ্কও ঘটনাস্থলে পৌঁছেছে। শুধু নগদ অর্থই নয়, তল্লাশিতে আনুমানিক ৮ থেকে ১০ কেজি সোনাও উদ্ধার হয়েছে বলে স্থানীয় সূত্রের দাবি। যদিও উদ্ধার হওয়া নগদ অর্থ ও সোনার পরিমাণ নিয়ে এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। স্থানীয় সূত্রে খবর, মিনার মণ্ডল পেশায় সরকারি বাসের চালক। পাশাপাশি তিনি পাথর ব্যবসার সঙ্গেও যুক্ত এবং টুলু মণ্ডলের একাধিক পাথর খাদানের কাজের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নগদ অর্থ ও সোনার উৎস কী, সেই বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই অর্থ কোনও বেআইনি লেনদেন বা অন্য কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ ফের নলহাটিতে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার বিপুল বিস্ফোরক, ছিল নাশকতার ছক?

উল্লেখ্য, বীরভূমের পরিচিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে অতীতেও বেআইনি পাথর খাদান পরিচালনার অভিযোেগ উঠেছিল। গরু পাচার মামলাতেও তাঁর নাম জড়িয়েছিল। ২০২২ সালে তাঁর বাড়ি ও অফিসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তল্লাশি চালিয়েছিল। এবার তাঁর আত্মীয়ের বাড়ি থেকে বিপুল নগদ অর্থ উদ্ধারের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছে বিজেপি।

বিমানবন্দরে আমির-গৌরীর ছবি তুলতেই ভয়ে শিউরে উঠল নায়কের সৎ-ছেলে, কী এমন ঘটল?

পুলিশের ভয়ে চুরির গয়না ও নগট টাকা ফিরিয়ে দিল চোরেরা! তাজ্জব কাণ্ড নদিয়ায়

একই পরোটার মধ্যে পাবেন চার রকমের স্বাদ, কীভাবে বানাবেন জেনে নিন

অস্ত্রভাণ্ডার শক্তিশালী করতে চিন থেকে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম কিনছে ইরান

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, বানিয়ে ফেলুন তেল ছাড়া লেমন সয়াবিন

IIT-তে ভর্তি হতে না পেরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক, গ্রেফতারের বদলে পেলেন বিরাট সুযোগ

‘শুনানি’ চলাকালীন আরশোনা যাবে না কোনও অডিও, নির্দেশ সুপ্রিম কোর্টের

আরশোলাদের সংসদ অভিযানে দিল্লি পুলিশের ‘জুলুম’ নিয়ে সাফাই নাড্ডার

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

নিউটাউনে রহস্যমৃত্যু! পরোটার দোকান থেকে উদ্ধার মৃতদেহ

অনুব্রত ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা!

ফের নলহাটিতে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার বিপুল বিস্ফোরক, ছিল নাশকতার ছক?