কেন রাজ্যপালের পদে আচমকা ইস্তফা? রহস্য রেখে দিলেন আনন্দ বোস

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পদত্যাগের চারদিন পর অবশেষে নিজের সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সি ভি আনন্দ বোস। গত বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করেই তিনি রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেন। ঠিক তার আগেই তিনি পশ্চিমবঙ্গের ভোটার হওয়ার জন্য আবেদন করেছিলেন। ভোটের আগে তাঁর এই আকস্মিক পদত্যাগ ঘিরে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন ও জল্পনা তৈরি হয়। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মন্তব্য করেছিলেন। অবশেষে সেই বিতর্কের মাঝেই নিজের অবস্থান স্পষ্ট করলেন বোস। 

রবিবার সকালে দিল্লি থেকে কলকাতায় ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে তিনি জানান, ভেবেচিন্তেই এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে কেন তিনি ইস্তফা দিলেন সেই প্রশ্নের জবাবে বোস বলেন, “এই মুহূর্তে কারণটি জানানো সম্ভব নয়। বিষয়টি গোপনীয়, সঠিক সময় এলে সবই জানানো হবে।” তিনি আরও বলেন, জীবনের প্রতিটি ভূমিকায় যেমন প্রবেশ থাকে, তেমনই একসময় প্রস্থানও ঘটে।

আরও পড়ুন: শ্রীরামপুরের নামই বদলে দিল বিজেপি, সভায় নাম বিভ্রাট তুলে ধরল তৃণমূল

রাজ্যপালের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও পশ্চিমবঙ্গের ভোটার হতে পেরে তিনি গর্বিত বলেও জানিয়েছেন সি ভি আনন্দ বোস। ভবিষ্যতে বাংলায় এসে ভোট দেবেন বলেও ইঙ্গিত দেন তিনি। তবে রাজ্যের প্রশাসন বা বর্তমান পরিস্থিতি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। তাঁর বক্তব্য, “আমি এখন আর রাজ্যপাল নই, তাই এখানকার প্রশাসনিক বিষয়ে কিছু বলা আমার পক্ষে ঠিক হবে না।”

সম্প্রতি রাষ্ট্রপতির মন্তব্য এবং প্রোটোকল ভঙ্গের অভিযোগ ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, সে বিষয়েও তিনি কথা বলতে চাননি। এ প্রসঙ্গে তিনি শুধু বলেন, “রাষ্ট্রপতি অত্যন্ত অভিজ্ঞ একজন মানুষ। তাঁর মন্তব্য নিয়ে আলোচনা করা উচিত নয়।” উল্লেখ্য, রাজ্যপাল থাকাকালীন সি ভি আনন্দ বোসের সঙ্গে রাজ্য সরকারের একাধিক বিষয়ে মতবিরোধ সামনে এসেছিল। তাঁর আকস্মিক পদত্যাগের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলেও মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এদিন সেই প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি সি ভি আনন্দ বোস।

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা