প্রবীণদের প্রতারণা করে কোটি কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার ৬

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ভুয়ো কল সেন্টারের আড়ালে কোটি কোটি টাকা আত্মসাৎ-এর অভিযোগে উত্তরাখণ্ডের দেরাদুন থেকে ধৃত ৬। মূলতঃ প্রতারিতরা আমেরিকা ও কানাডার বাসিন্দা। শনিবার ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা অফিসে সাংবাদিক বৈঠকে ডিসি নর্থ শ্রীহরি পান্ডে জানান, ভুয়ো কল সেন্টার চালানোর অভিযোগে গত ১৮ অক্টোবর খড়দড় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছিল। খড়দহ থানার পুলিশ ওই কল সেন্টার থেকে ১০ জনকে আটক  করেছিল। পরবর্তীতে তদন্তভার নেয় ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ।

তদন্তকারীরা গত ২৫ অক্টোবর আরবাজ নামে একজনকে আটক করে। ওকে জিজ্ঞাসাবাদ করে তিনদিন আগে তদন্তকারীরা উত্তরাখণ্ডের দেরাদুনের বিভিন্ন হোটেল থেকে প্রতারণা চক্রের মূল পান্ডা ৬জনকে আটক  করেছে।” এই ছয়জনকে শনিবার ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বারাকপুর আদালতে পেশ করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বিদেশের প্রবীণ ব্যক্তিদের প্রলোভন দেখিয়ে তাঁদের কম্পিউটার সফটওয়্যার হ্যাক করে তাঁদের অ্যাকাউন্ট থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করে বলে অভিযোগ।

দীর্ঘ চার বছর ধরে ধৃতরা খড়দহ থেকে এই প্রতারণা চক্র চালাচ্ছিল  বলে জানা গিয়েছে।  ডিসি নর্থ শ্রীহরি পান্ডের দাবি, বিভিন্ন কৌশলে ধৃতরা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করা হবে। মনে করা হচ্ছে  খড়দহ থেকে এই প্রতারণা চক্র চালাচ্ছিল অভিযুক্তরা।  ইতিমধ্যেই পুরো ঘটনাটি নিয়ে শুরু হয়েছে তদন্ত।

অভিষেক-বৈভবের তাণ্ডবে নিউজিল্যান্ডকে দুরমুশ করে সিরিজ কব্জা ভারতের

দশমীতে পুজো উদ্যোক্তাদের মারামারিতে জখম, ৫ দিন পর হাসপাতালে মৃত্যু বিজেপি কর্মীর

অভিষেক ও বৈভবের তাণ্ডবে পাওয়ার প্লে-তে বিশ্বরেকর্ড ভারতের

‘ছেলের চরম শাস্তি চেয়েছিলাম, এনকাউন্টার নয়,’ দাবি গাইঘাটা কাণ্ডে অভিযুক্তের মায়ের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, ৩৫ বলে শতরান করে ছুঁলেন রোহিত শর্মাকে

নাবালিকাকে ধর্ষণ করে ভিডিও রেকর্ড, পরে ব্ল্যাকমেলের অভিযোগ তরুণের বিরুদ্ধে

দুপুরেই আঁধারে ডুবল ঢাকা-চট্টগ্রাম, আদালত-সচিবালয়-বাংলাদেশ ব্যাঙ্কের কাজকর্ম স্তব্ধ

নিঠারি কাণ্ডের ছায়া সুদূর উগান্ডায়, ৩৮ জনকে খুনের পর নর মাংস ভক্ষণ

মিচেলের চওড়া ব্যাটে ভর করে শ্রেয়সদের ১৯৯ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড

সুপ্রিম স্বস্তি জ্ঞানেশের, এসআইআর সংক্রান্ত মামলার শুনানি আপতত স্থগিত

‘আমার কোল যেমন শূন্য করেছে, ওদেরও এটাই চেয়েছিলাম’, এনকাউন্টার নিয়ে যা বললেন নির্যাতিতার মা

প্লেয়ার কেনা-বেচার আগে ধোনির সঙ্গে দেখা করলেন CSK-র কোচ জাহির খান

‘ধর্ষকদের সঙ্গে এটাই করা উচিত’, গাইঘাটায় এনকাউন্টার কাণ্ডে বিস্ফোরক মন্ত্রী তাপস রায়

‘রাম কোনও মুসলিমকে খুন করেনি’ পোস্টের প্রেক্ষিতে ক্ষমা চাইল নির্বাচন কমিশন