বালিভর্তি ডাম্পারের ধাক্কায় ছিটকে রাস্তায়, মৃত্যু সাইকেল আরোহীর

Share:

নিজস্ব প্রতিনিধি, বিষ্ণুপুর : বাঁকুড়ার বিষ্ণুপুরে বালি ভর্তি ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। গুরুতর জখম হয়েছেন আরো এক বাইক আরোহী। মৃত যুবকের নাম অভিজিৎ নন্দী।

জানা গিয়েছে, বৃহস্পতিবার বাঁকুড়ার বিষ্ণুপুরের ভগৎ সিং মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। এই দিন বালি ভর্তি বিড়াই মোড়ের দিকে যাচ্ছিল। আচমকাই একটি বাইকে সজোরে ধাক্কা মারে ডাম্পারটি। অত্যাধিক গতি বেশি থাকায় ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে মনে করা হচ্ছে। ওই সময় সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন অভিজিৎ নন্দী নামে এক যুবক। বালি বোঝাই ডাম্পারের নিচে চাপা পড়ে যান অভিজিৎ। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনার পরেই দ্রুত স্থানীয়রা সেখানে ছুটে আসে। খবর যায় বিষ্ণুপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিষ্ণুপুর থানার পুলিশ। তাই দেড় ঘন্টা ধরে চেষ্টা করে অভিজিৎ নন্দীর দেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই ময়নাতদন্ত হবে তাঁর। গুরুতর জখম হয়েছেন বাইক আরোহীও। তাঁর বাইকেই প্রথমে ধাক্কা মারে ডাম্পারটি।

প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, বালি বোঝাই ডাম্পারটির গতি বেশি ছিল। ডাম্পারটি খুব জোরে আচমকাই বাইকটিকে ধাক্কা মারে। তখন বাইকেই ছিলেন এক আরোহী। ধাক্কার চোটে রাস্তাতেই ছিটকে যান প্রদীপ পাল নামে ওই ব্যক্তি। ওই সময় সাইকেল নিয়ে যাচ্ছিলেন অভিজিৎ। বাইকে ধাক্কা মারার পরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ডাম্পারটি। উল্টে যায় সেটি। সেখানেই চাপা পড়েন অভিজিৎ। চালক মদ্যপ ছিল কিনা সেটাও জানার চেষ্টা করা হচ্ছে। ডাম্পারটিকে আটক করা হয়েছে।

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

তোলাবাজির অভিযোগে দল থেকে ২২ জনকে সাসপেন্ড করলেন শমীক ভট্টাচার্য

মাঠে যাওয়ার পথ বন্ধ, প্রতিবাদ করতেই দুই কৃষকের মাথা ফাটিয়ে দিল জমির মালিক, গ্রেফতার ৩

মর্মান্তিক! মাথায় তাল পড়ে মৃত্যু ১৪ মাসের শিশুর

পঞ্চভূতে বিলীন কিংবদন্তি অভিনেতা প্রদীপ রাওয়াত, বাবার শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়লেন ছেলে বিক্রম

সময়সীমা বেঁধে দিতেই ক্ষমা চাইলেন মার্ক জুকারবার্গ, কোন মামলায় নতজানু মেটা প্রধান?

গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

বিয়ের আগে গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা, খুনের পর পা ছুয়ে ক্ষমা চাইল বাবা

পুলিশ ও দমকলের কাজ খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর

দুপুরেই শহরে ঝেঁপে বৃষ্টি, রাত থেকে বাড়বে দুর্যোগ! দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

‘স্যার,প্লিজ আমাদের ছেড়ে যাবেন না’, শিক্ষকের বদলির খবরে কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা

ডিলিমিটেশন বিলে সমর্থন নয়, কেন্দ্রীয় মন্ত্রীকে সাফ জানালেন রাহুল

জাপানের সামরিক ক্ষমতাকে ভয় পাচ্ছে উত্তর কোরিয়া? কড়া হুঁশিয়ারি কিমের বোনের