ডিএ মামলার শুনানি হল না সুপ্রিম কোর্টে, রাজ্য সরকারি কর্মীদের অপেক্ষা বাড়ল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অপেক্ষার প্রহর আরও দীর্ঘতর হল। সোমবারও সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হল না। বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের এজলাসে এদিন মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সময়াভাবে মামলার শুনানি হয়নি। পরবর্তী শুনানি কবে হবে সে বিষয়েও কিছু জানা যায়নি। এ দিন মামলার শুনানি না হওয়ায় কার্যত হতাশ হয়ে পড়েছেন রাজ্যের বাম ও বিজেপি মনস্ক সরকারি কর্মীরা।

দীর্ঘ তিন মাস বাদে এদিন ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের এজলাসে। শুনানির তালিকায় ৬০ নম্বরে ছিল মামলাটি। কিন্তু ৪০ নম্বর মামলার শুনানির পরেই আদালতের কাজকর্ম বন্ধ হয়ে যায়। সময়াভাবে মামলা শুনতে পারেননি বিচারপতিরা। দীর্ঘ তিন মাস বাদে শুনানির দিন ধার্য হওয়ায় পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারিরা আশায় বুক বেঁধেছিলেন, এদিনই মামলার হেস্তনেস্ত হবে। কিন্তু মামলার শুনানি না হওয়ায় তাঁরা হতাশ হন। আদালত সূত্রে জানা গিয়েছে, সময়াভাবে কোনও তালিকাভুক্ত মামলার শুনানি সম্ভব না হলে পরবর্তী চার সপ্তাহের মধ্যে ওই মামলার শুনানির দিন ধার্য হয়। সে হিসাবে আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে মামলার শুনানির নয়া দিন ধার্য হতে পারে। তবে সবটাই নির্ভর করছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রির উপরে।

২০২২ সালের ১৮ নভেম্বর কলকাতা হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাজ্য সরকারের আবেদন নিয়ে প্রথমবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হয়। গত বছরের ১ ডিসেম্বর মামলাটির শেষ বার শুনানি হয়েছিল। তখনই সুপ্রিম কোর্টের বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র জানিয়ে দেন,  পশ্চিমবঙ্গের ডিএ মামলার আরও বিস্তারিত শুনানি প্রয়োজন।

প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করতে চান মুখ্যমন্ত্রী, কাজকর্মে বদল আনাই লক্ষ্য

কবে কীভাবে পালন করবেন জ্যৈষ্ঠ অমাবস্যা? কেন পাপমুক্তির দিন বলা হয়?

সংসারে নেমে আসতে পারে অশান্তি! বারান্দায় ঠাকুরঘর বানানোর আগে এই নিয়মটা জানুন

বসের ওপর প্রচণ্ড রাগ? মেজাজ হারানোর আগে এই কাজগুলো করুন

কম খরচে গ্রীষ্মের ভ্রমণ! মাত্র ১০ হাজারেই আকর্ষণীয় ট্যুর প্যাকেজ আনল IRCTC

লাল মাটির পথে রহস্যের ডাক! জেনে নিন শক্তিপীঠ ও মন্দির ঘেরা বীরভূমের প্রাচীন ঐতিহ্য 

ভালোবাসার অনন্য নজির, ICU-তে ভর্তি গুরুতর অসুস্থ কনেকে বিয়ে করলেন বর

দেশজুড়ে লাফিয়ে বাড়ল পেট্রোল ডিজেলের দাম

মাথায় হাত মধ্যবিত্তের, একধাক্কায় অনেকটা বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

টয়ট্রেন, চায়ের গন্ধ আর পাহাড়ি নীরবতা, ঘুরে আসুন কার্শিয়াং

শুক্রবার এই জিনিসগুলো দান করলে দেবী লক্ষ্মী প্রসন্না হবেন, সুখ ও সমৃদ্ধি বাড়বে

আজকের রাশিফল: পরিবারের সঙ্গে সময় কাটান, মানসিক চাপ দূর হবে…