দক্ষিণ হাওড়ায় বিএলও পরিচয় পত্র দেখাতে না পারায় বিক্ষোভের সম্মুখীন, ঘটনাস্থলে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ হাওড়া:এসআইআর কাজ শুরু হতেই বাধা পেলেন এক বিএলও। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের হাওড়া পুরসভার ৪৬ নম্বর ওয়ার্ডের ২৪ নম্বর বুথে। বাগনান খালোড় কবিগুরু শিক্ষায়তনের শিক্ষিকা অনুপমা দাস(Anupama Das) উনসানি গড়পায় বিএলও(BLO) হিসাবে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু করেন। কয়েকটি বাড়িতে ফর্ম দেওয়ার পর বেশ কিছু বাড়ির লোক তার কাছে নির্বাচন কমিশনের পরিচয় পত্র দেখতে চান। অনুপমা দাস জানিয়েছেন, যেহেতু সোমবার পর্যন্ত ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিস থেকে তাদের কোন পরিচয়পত্র দেওয়া হয়নি সেই কারণে তার পক্ষে তা দেখানো সম্ভব হচ্ছে না। আর এতেই স্থানীয় বাসিন্দাদের সন্দেহ জাগে। তাকে ঘিরে শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। ওই শিক্ষিকা মোবাইলের হোয়াটসঅ্যাপে(What’s App) কমিশনের দেওয়া চিঠি এবং অন্যান্য কাগজপত্র তাদের দেখালেও অনেকেই তা বিশ্বাস করেনি বলে অভিযোগ। এই নিয়ে বচসা শুরু হতেই উত্তেজনা বাড়তে থাকে।

ঘটনাস্থলে ছুটে আসে জগাছা থানার(Jagacha P.S.) পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই শিক্ষিকা জানিয়েছেন প্রথমে রাজি না হলেও পরে চাপে তিনি এই কাজ করতে রাজি হয়েছেন।এদিকে,প্রথম থেকে বিএলওদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার এসআইআর-র মূল পর্বের কাজ শুরুর প্রথম দিনেই শুরু সমস্যা। রাজ্যে বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হচ্ছে বিএলওদের। কখনও সঠিক এনামুরেশন ফর্ম না পাওয়া, কখনও পরিচয়পত্র না থাকায় সমস্যায় পড়েছেন বিএলও’রা। ফলে কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের।মঙ্গলবার থেকে বাড়িতে বাড়িতে গিয়ে এসআইআর-র কাজ সারছেন বিএলওরা। ভোটারদের বাড়িতে গিয়ে এনামুরেশন ফর্ম দিয়ে, সবকিছু ধাপে ধাপে বুঝিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি কেউ বুঝতে না পারলে ফর্ম ফিলআপ করতে সাহায্য করা হচ্ছে।

কিন্তু তারপরেও সমস্যায় পড়েছেন তাঁরা। হাওড়ার জগাছায় বিএলওকে কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বিএলওর কাছে আইডি না থাকায় বিএলওকে কাজে বাধা দেওয়ার অভিযোগ। বলা হয়েছে, নিরাব্চন কমিশনের পক্ষ থেকে একটি কিউআর কোড সহ কার্ড দেওয়া হবে। সেই কার্ড দেখেই ফর্ম ফিলআপ করা হবে। কিন্তু এখনও সব বিএলওরা সেই আইডি পাননি। ফলে কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হচ্ছে তাঁদের। এদিন হাওড়ার জগাছায় কাজ করতে গিয়ে বাধা পান তাঁরা। তারপর পুলিশের কাছে গেলে, পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

অন্যদিকে, গাইঘাটায় বিএলওদের স্কুলে তালাবন্ধ করে রাখার অভিযোগ। পড়ুয়াদের ভবিষ্যত নিয়ে চিন্তায় অভিভাবকরা। গাইঘাটা চন্ডীগড় স্পেশাল ক্যাডার এফ পি বিদ্যালয়ে স্কুলের তিনজন শিক্ষক রয়েছেন। এরা ৩জনেই বিএলও-র দায়িত্ব পেয়েছেন। তাঁরা বিএলও-র কাজ করলে ছাত্রদের ভবিষ্যত সমস্যায় পড়বে। তাই মঙ্গলবার সকালে তাঁরা স্কুলে আসতেই তালা বন্ধ করে রাখা হয়। এরপর ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ ও জয়েন্ট বিডিও। তাঁরা গিয়ে গ্রামবাসীদের আশ্বস্ত করলে তালা খুলে দেওয়া হয়। ধুপগুড়ি-কালচিনিতে ফর্ম বিভ্রাটের জেরে সমস্যার সৃষ্টি হয়েছে। সঠিক ফর্ম না পেয়ে বিক্ষোভ দেখান বিএলওরা।

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা