দক্ষিণ দাড়ি ইয়ুথ ফোরামের এবারের মূল থিম ‘অস্তিত্ব’

Share:

নিজস্ব প্রতিনিধি:আমাদের অস্তিত্বহীনতাই কী আমাদের পরিচয় হবে ? আজকের যুগে এটি একটি বড় প্রশ্ন। দক্ষিণদাড়ি ইয়ুথ ফোরামের(Dakhindari Youth Fouram) এবারের দুর্গাপুজোর মণ্ডপের মূল থিম ‘অস্তিত্ব’।দক্ষিণ দমদম পুরসভার সিআইসির অন্যতম সদস্য ও পূজার উদ্যোক্তা পার্থ ভার্মা জানান, চোরের মধ্যে ভগবান নাকি ভগবান(God) বিরাজ করে মানুষের মধ্যে তা নিয়ে রয়েছে বিস্তর আলোচনা। আর তার সন্ধানে এবার তাদের পূজা মন্ডপে  থিম হল ‘অস্তিত্ব’।

তিনি আরো বলেন ,সত্যি কী এ পৃথিবী আজ আমাদের কাছে বসবাসযোগ্য হয়ে উঠেছে ? আমরা এখন অস্তিত্বের গভীর সংকটে। কারণ আজ পৃথিবীর গভীর গভীরতর অসুখ । আমাদের অস্তিত্ব জানান দিতে ,বারবার প্রমাণ দিতে হচ্ছে, সেই প্রাক ঐতিহাসিক যুগ থেকে আজও। আদিম যুগের মতো এই আধুনিক পৃথিবীতেও কোভিডে(Covid) ঘরে বন্দী হয়ে আমাদের অস্তিত্ব প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল । প্রাক ঐতিহাসিক যুগের ডাইনোসোরাসের মতো আমরা কী একদিন বিলুপ্ত হয়ে যাব? পৃথিবীর(Earth) এই রূপ- রস- গন্ধ- বর্ণ -প্রেম -ভালোবাসা -কাব্য -গাথা সব কেবলই কী আলেয়ার আলোর মতো ক্ষণস্থায়ী ?

আজ আমরা বিজ্ঞানের ডানা চেপে গ্ৰহ থেকে গ্ৰহান্তে ছুটে বেড়াচ্ছি প্রাণের সন্ধানে , অস্তিত্বের টানে । কিন্তু কেন ? সত্যি কী এই গ্ৰহে সূর্য ডোবার পালা আসবে ? ঈশ্বরেরও মৃত্যু হবে? সেদিন আমাদের এই অস্তিত্বহীনতার পরিচয় নিয়ে কেউ কী আমাদের মতো অনুসন্ধান করবে ?গ্ৰহ থেকে গ্ৰহান্তরে , আমাদের এই গ্ৰহে ? আমরা এই পৃথিবীকে বসবাসযোগ্য করে গড়ে তুলতে পারিনি আমাদের শুধু নির্বুদ্ধিতার জন্যে, লোভ- হিংসা -কপটতার জন্যে, অহংকার- দাম্ভিকতার জন্যে ? আমাদের পাপের বিষময় ফল আমাদেরকে ভোগ করতেই হয় অস্তিত্বহীনতার গভীরে । তখন আমাদের অস্তিত্বহীনতাই কী আমাদের পরিচয় হবে ?

উত্তর শহরতলীর দক্ষিণ দাড়ি ইউথ ফোরামের।২২তম(22Years) বর্ষতে এবার এই ভাবনা-চিন্তা নিয়েই তাদের দুর্গাপুজোর থিম। পুজো উদ্যোক্তারা মনে করছে তাদের এই থিম মন্ডপে আসা প্রতিটি দর্শককে ভাবতে শেখাবে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল