শীতের শুরুতেই জেলা জুড়ে বসেছে চটুল নাচ ও জুয়ার আসর

শীতের মরসুম আসতেই দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে রমরমা চলছে চটুল নাচ আর জুয়ার আসরের

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতের মরসুম আসতেই দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে রমরমা চলছে চটুল নাচ আর জুয়ার আসরের। জেলার বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে এই চটুল নাচের আসর গুলি প্রতিবছর ক্ষোভের সৃষ্টি করেছে দক্ষিণ দিনাজপুর জেলার সংস্কৃতিমনস্ক মানুষের মনে। এর আগে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকে পুতুল নাচের আসর এর বিরুদ্ধে পুলিশি অভিযান চলার কারণে কিছুদিন এই চটুল নাচের আসর ও জুয়ার আসর বন্ধ ছিল।

করোনা কালে পুলিশি তৎপরতা একটু কমতেই সুযোগ বুঝে সেই পুলিশি নিষ্ক্রিয়তাকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যক্তি দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রত্যন্ত গ্রামে বসাচ্ছে চটুল নাচ ও জুয়ার আসর। গতকাল সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরর খুব কাছেই অমৃত খন্ড গ্রাম পঞ্চায়েতের ডুমুইর এলাকায় এমনই চটুল নাচের আসর ও জুয়ার আসর বসতে দেখা গেল। আর সেই দৃশ্য উঠে এল আমাদের গোপন ক্যামেরায়।

এই অবৈধ কারবারের বিরুদ্ধে পুলিশ কি পদক্ষেপ গ্রহন করছে? সেই সম্পর্কে জানতে সংবাদমাধ্যমের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের দ্বারস্থ হলে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের পক্ষে ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝাঁ, এসব বিষয়ে পুলিশি অভিযানের নিস্ক্রিয়তার অভিযোগ অস্বীকার করে জানান, ‘আমরা জুয়া এবং চটুল নাচের বিরুদ্ধে অবিরত অভিযান চালিয়ে যাচ্ছি। পাশাপাশি আমাদের সারপ্রাইজ ভিজিট ও চলছে। এই অভিযান আগামী দিনে আরও বৃদ্ধি পাবে।’

নাবালিকাকে লাগাতার ধর্ষণ, স্ত্রীকে পুড়িয়ে খুনের অভিযোগে আমৃত্যু কারাদণ্ড বাদুড়িয়ার যুবকের

কর্মক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতি পদকে ভূষিত হলেন ২১ জন সিবিআই আধিকারিক

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসে AI-তে বানান নিজের দেশাত্মবোধের ছবি, রইল দুর্দান্ত কিছু প্রম্পট

দেশভাগের ক্ষত স্মরণে শিয়ালদহ স্টেশনে বিশেষ স্মারক স্থাপনের ভূমিপুজোতে উপস্থিত পুরমন্ত্রী অগ্নিমিত্রা

নিউটাউনের আবাসনে পরিচারিকাকে কুপ্রস্তাব, শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্ত লালবাজারের কনস্টেবল

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

গলছে বরফ, আগামী সপ্তাহে ভারত সফরে তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী