নিউটাউনের আবাসনে পরিচারিকাকে কুপ্রস্তাব, শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্ত লালবাজারের কনস্টেবল

নিউটাউনের আবাসনে এক পরিচারিকাকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগ উঠল লালবাজাররের এক কনস্টেবলের বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিউটাউনের আবাসনে এক পরিচারিকাকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগ উঠল লালবাজাররের এক কনস্টেবলের বিরুদ্ধে। ইতিমধ্যেই টেকনো সিটি থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, অভিযোগকারী দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা। তিনি নিউটাউনের ওই আবাসনের একটি ফ্ল্যাটে পরিচারিকার কাজ করেন।

দিন দুয়েক আগে ওই আবাসনে যাওয়ার পরেই তাঁকে কুপ্রস্তাব দেন অভিযুক্ত পুলিশ কনস্টেবল। ফ্ল্যাট ফাঁকা থাকায় টাকার বিনিময়ে তাঁকে সময় কাটানোর প্রস্তাব দেন কনস্টেবল। কিন্তু তিনি প্রথমে পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন তাঁকে বাঁধা দেন ওই কনস্টেবল। তাঁর সঙ্গে অশ্লীল ব্যবহার করেন। তাঁর হাত ধরে টানাটানি করেন। নির্জন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কোনভাবে কনস্টেবলের হাত ছিটকে বেরিয়ে আবাসনের নিরাপত্তারক্ষীদের কাছে ছুটে যান। পুলিশকে ওই মহিলার আরও অভিযোগ, গোটা বিষয়টি তিনি বাড়ি ফিরে স্বামীকে জানাতেই তাঁরা থানায় যাওয়ার সিদ্ধান্ত নেন। এবং কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

পরিচারিকা কনস্টেবলের ফ্ল্যাটটিও তদন্তকারীদের দেখিয়ে দিয়েছেন বলে সূত্রের খবর। এই বিষয়ে বিধাননগর কমিশনারেটের এক আধিকারিক জানিয়েছেন, এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। কোনও প্রত্যক্ষদর্শীর বয়ান রেকর্ড করা হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আবাসনের সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত কনস্টেবলকে নোটিশ পাঠিয়ে থানায় হাজির হতে বলা হয়েছে।

 

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ