স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি! আগামিকাল দেশজুড়ে পালিত হবে ৮০ তম স্বাধীনতা দিবস।

Share:

নিজস্ব প্রতিনিধি: হামলার ছক! স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি! আগামিকাল দেশজুড়ে পালিত হবে ৮০ তম স্বাধীনতা দিবস। যে কারণে সেজে উঠেছে জাতীয় রাজধানী দিল্লি। দিল্লিজুড়ে নিরাপত্তা আটোসাঁটো করা হয়েছে। যাতে আগামিকালের অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হয়। জঙ্গি হামলা থেকে বাঁচতে গোটা দিল্লিকে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।

এমন পরিস্থিতির মধ্যেই দিল্লির ছয় জায়গায় বোমা হামলার হুমকি নিরাপত্তার উদ্বেগ বাড়িয়েছে। তবে সমস্ত পরিকল্পনা বাতিল করতে নিরাপত্তা সংস্থাগুলি সক্রিয় হয়েছে। জানা গিয়েছে, ইমেলের মাধ্যমে দিল্লি হাইকোর্টে বোমা হুমকি দেওয়া হয়েছে। বম্ব স্কোয়াড হাইকোর্টে পৌঁছে তল্লাশি শুরু করেছে। পাশাপাশি জামনগর হাউস, ঝান্ডেওয়ালার ফ্ল্যাট বিল্ডিং, এমবি সাকেতে অবস্থিত ডিএম অফিস, আইজিআই বিমানবন্দরের টার্মিনাল-৩ এবং দিল্লি ক্যান্টনমেন্টের এসডিএম অফিসেও বোমা ফেলার হুমকি দেওয়া হয়েছে। সমস্ত স্থানেই পুলিশে কর্মকর্তা, নিরাপত্তারক্ষী, দমকল বাসিনী, বোমা নিষ্ক্রিয়করণ বাহিনী পৌঁছেছে। তবে এখনও পর্যন্ত কোনও স্থানে সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

ঘটনার পর হাই কোর্টের রেজিষ্ট্রার জেনারেল দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছেন। বোমা স্কোয়াড হাইকোর্ট চত্বরে তল্লাশি চালাচ্ছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সব জায়গায় তদন্ত চলছে। ১৫ অগস্ট কে লক্ষ্য করে দিল্লি-সহ দেশের অনেক জায়গাতেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানগুলিতে পুলিশ মোতায়েন বাড়ানো হয়েছে। যান চলাচলের উপর অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামিকাল লালকেল্লায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল