কিশোরীর রহস্যমৃত্যু ঘিরে উত্তেজনা হাওড়ায়, গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়ার উদয়নারায়ণপুরে এক কিশোরীর মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। অভিযোগ, স্থানীয় এক সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানির ঘটনার পর মানসিক আঘাত সহ্য করতে না পেরে আত্মঘাতী হয় ওই কিশোরী। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম লাল্টু মুখোপাধ্যায়। ধৃতকে বৃহস্পতিবার উলুবেড়িয়া আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিশোরীটি তার মায়ের সঙ্গে এলাকায় আয়োজিত কালী পুজো দেখতে গিয়েছিল। অভিযোগ, সেই সময় পাড়ারই এক যুবক, পেশায় সিভিক ভলান্টিয়ার, তাকে অনুসরণ করে ভিড়ের মধ্যে কিশোরীর শ্লীলতাহানি করেন। ঘটনাটি নিয়ে সেখানে তুমুল উত্তেজনা তৈরি হয়। কিশোরীর চিৎকারে স্থানীয় মানুষজন জড়ো হয়ে পড়েন এবং কিছু সময়ের জন্য বচসাও হয়।

আরও পড়ুন: গ্যাস সংকটের জেরে ধুঁকছে সিএনজি বাস পরিষেবা, কপালে ভাঁজ এনবিএসটিসি কর্তাদের

পরে বাড়ি ফেরার পথে কিশোরীটি তার মাকে পুরো বিষয়টি জানায় বলে পরিবারের দাবি। রাতে স্বাভাবিকভাবেই খাওয়াদাওয়া সেরে ঘুমোতে যায় সে। কিন্তু পরিবারের কেউই বুঝতে পারেননি যে, ওই ঘটনার মানসিক আঘাত তাকে এতটাই ভেঙে দিয়েছিল। রাতেই বাড়ির ঘর থেকে কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক পেঁড়ো থানার সিভিক ভলান্টিয়ার। তার বিরুদ্ধে পকসো আইন সহ একাধিক ধারায় এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর উত্তেজিত স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের গ্রেফতারের দাবিতে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভদেখান। কিশোরীর পরিবারের পক্ষ থেকেও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?