পুজোয় ওঁদের মুখে মুখে হাসি ফোটাল দার্জিলিং পুলিশ

দার্জিলিং পুলিশের মানবিক মুখ বারবার দেখেছে জেলাবাসী। রাজ্যের অন্যান্য জেলার পুলিশের কাছে দৃষ্টান্ত উত্তরের এই পুলিশ মহল।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজো (DURGA PUJA) মানেই উৎসব। সকলের চাই-ই চাই নতুন পোশাক। সকলের মধ্যে ওঁরা থেকেও যেন ‘নেই রাজ্যের বাসিন্দা’। ওঁদের সামর্থ্য নেই নতুন পোশাক কেনার। তবে উৎসবে আনন্দ করার অধিকার সকলের। তাই এঁদের মুখে হাসি ফোটাল দার্জিলিং জেলা পুলিশ।

দার্জিলিং পুলিশের মানবিক মুখ বারবার দেখেছে জেলাবাসী। রাজ্যের অন্যান্য জেলার পুলিশের কাছে দৃষ্টান্ত উত্তরের এই পুলিশ মহল। তাই উৎসবের শুরুতেই শিশু থেকে বৃদ্ধ ‘ওঁদের’ রুক্ষ চামড়া- ফেটে যাওয়া ঠোঁটে হাসি ফুটতে দেখা গিয়েছিল। আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন ‘দুয়ারে দুয়ারে’। ওঁদের হাতে তুলে দিয়েছিলেন শারদ উপহার। কার্শিয়াং থানার অন্তর্গত মাজুয়া গ্রামে বস্ত্র বিতরণ করেছিলেন কার্শিয়াঙের অ্যাডিশনাল এসপি মনোরঞ্জন ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। আর সেই উপহার পরেই বাচ্চা থেকে বড়োরা ভিড় জমিয়েছিলেন মণ্ডপে মণ্ডপে।

উল্লেখ্য, এর আগে প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে নজির গড়েছিল দার্জিলিং (DARJEELING) পুলিশ (POLICE)। চালু করেছিল পাঠাগার ও অধ্যয়ন কেন্দ্র। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে আগ্রহী, তাঁদের জন্যই খোলা হয়েছিল ভানু ভক্ত আচার্য গ্রন্থাগার ও অধ্যয়ন কেন্দ্র। ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে বাছাই করার পরে তাঁদের ‘তৈরি’ করা হচ্ছে। বিশেষ ৭ বৈশিষ্ট্য নিয়ে তৈরি এই অভিনব পাঠাগার ও অধ্যয়ন কেন্দ্র। পাঠদানের জন্য থাকছেন বিশিষ্টজনেরা। অনুগ্রহ বা দাক্ষিণ্য, যাতে কেউ না ভাবেন, সেই জন্য এককালীন ফি মাত্র ১০ টাকা।

আজকের রাশিফল: বাড়িতে কোনও কীর্তন বা পুজোর আয়োজন করুন, সব বাধা দূর হবে

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে