স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

Share:

নিজস্ব প্রতিনিধি,দাসপুর: স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে অভিযুক্ত শিক্ষককে স্কুলের মধ্যে ঘেরাও করে তুমুল বিক্ষোভ অভিভাবক সহ গ্রামবাসীদের।এমনই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নম্বর ব্লকের(Daspur 2 No Block) এরেটি নেতাজি প্রাথমিক বিদ্যালয়। জানা যায়, এই বিদ্যালয়ের সহশিক্ষক স্বপন কান্ডার বেশ কয়েকদিন ধরে স্কুলছাত্রীদের স্কুল ঘরের মধ্যে দরজা বন্ধ করে ছাত্রীদের শরীরের বিভিন্ন অশ্লীল জায়গায় হাত দেয়। এমনকি ছাত্রীদের ভয় দেখায় তাদের অভিভাবকের না জানায় বিষয়টি।

ঘটনাটি জানাজানি হতেই বুধবার দাসপুরের এরেটি নেতাজী প্রাথমিক বিদ্যালয়(Primary School) ওই অভিযুক্ত শিক্ষক স্বপন কান্ডারকে ঘিরে স্কুলের মধ্যে আটকে রেখে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবক থেকে শুরু করে গ্রামবাসীরা। তাদের অভিযোগ অবিলম্বে ওই শিক্ষকের বিরুদ্ধে পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। ওই স্কুলের চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ছাত্রীদের অভিযোগ ও শিক্ষক মশাই প্রায়ই ক্লাসরুমের দরজা-জানলা বন্ধ করে দিয়ে ছেলেদের মোবাইল হাতে দিয়ে আলো নিভিয়ে দিয়ে সেই সুযোগে তাদের শরীরে হাত দিত বিভিন্ন অংশে।

কেউ প্রতিবাদ করলে তাকে নানাভাবে ভয় দেখাতেন। বুধবার এই ঘটনার কথা জানাজানি হতেই ঝাঁপিয়ে পড়েন অভিভাবকরা। ঐ শিক্ষককে মহিলারা মারধর করেন। শুধু তাই নয় ওই শিক্ষককে অবিলম্বে স্কুল থেকে বহিষ্কারের দাবি তোলা হয়। যে শিক্ষকের বিরুদ্ধে এই অশ্লীল আচরণের অভিযোগ তার পাল্টা দাবি তিনি তৃণমূল দল করেন। তাই রাজনৈতিকভাবে তাঁকে নিশানা করা হয়েছে। তিনি সন্তান ভেবে ছাত্র-ছাত্রীদের আদর করেন বা তাদের স্পর্শ করেন।

মানসিক চাপ বাড়বে, ২৮ অগস্ট চন্দ্রগ্রহণের দিন সাবধানে থাকুন ৫ রাশির জাতকরা

মঙ্গল-আদ্রার বিধ্বংসী যোগ, মঙ্গলের গোচরে ৫ রাশির জাতকদের জীবনে বড় আর্থিক সঙ্কট!

আজকের রাশিফলঃ অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন, পৈতৃক সম্পত্তি থেকে ভাল মুনাফা অর্জন হবে

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়