বাড়ির বাইরে রাখা চাবি ব্যবহার করে জমি কেনার টাকা নিয়ে চম্পট চোরের

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের দুঃসাহসিক চুরি নদিয়ার শান্তিপুরে। দিনদুপুরে বাড়ির বাইরে রাখা চাবি ব্যবহার করে গৃহস্থের ঘরে ঢুকে নগদ বিপুল টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। মাত্র কয়েকঘণ্টার ব্যবধানে ঘটে এই চুরি। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, শান্তিপুর ৫ নম্বর ওয়ার্ডের মদন গোপাল বের লেনের বাসিন্দা রঞ্জিত সরকারের বাড়িতে বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যে এই ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা সকালে ১০ টার সময় কিছু সময়ের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। রঞ্জিত সরকার পেশাগত কারণে বাইরে যান এবং তাঁর স্ত্রী যান বাজারে। দুপুর প্রায় ১ টা নাগাদ বাড়িতে ফিরে এসে তাঁরা দেখতে পান ঘরের ইতর রাখা নগদ টাকা উধাও। পরিবারের দাবি, জমি কেনার জন্য প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকা বাড়িতে রাখা ছিল। এই টাকা কমবেশি কয়েকজনের কাছ থেকে ধার নিয়ে এবং কিছু টাকা ব্যাংক থেকে তোলা ছিল। এমনকি ঘটনার আগের দিনই ব্যাংক থেকে ২৫ হাজার টাকা তোলা হয়েছিল বলে জানিয়েছেন তাঁরা। টাকা এক জায়গায় না রেখে বালিশের তলা,আলমারি ও অন্যান্য জায়গায় রাখা ছিল। অথচ কোনো তালা ভাঙার চিহ্ন নেই। ঘরের দরজা খোলা অবস্থাতেই ছিল।

আরও পড়ুন: নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিদ্রোহ, এবার গণ ইস্তফা দিনহাটার বিএলওদের

ঘটনায় পেইবারের সন্দেহ এই কাজ পরিচিত কেউই করেছে। তবে প্রতিবেশীরা জানিয়েছেন, ওই সময় কোনো অচেনা লোককে বাড়িতে ঢুকতে বা বেরোতে দেখেননি। এই চুরির ঘটনায় রঞ্জিত সরকারের পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে। নিন্ম আয়ের পরিবারে এত বড় অঙ্কের টাকা হারানোয় চরম দুশ্চিন্তায় দিন কাটছে তাঁদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। কিভাবে চুরি হল এবং কে বা করা চুরি করল পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বৃহস্পতি, শুক্র ও চন্দ্রের সংযোগের কারণে ৬ রাশির জাতকদের সামনে সুবর্ণ সুযোগ

অযাচিত অর্থ আয় নাকি মানসিক বিষণ্ণতা, কেমন যাবে রবিবার ছুটির দিন?

গুজরাতকে দুরমুশ করে প্লে-অফের লড়াইয়ে রইলেন রাহানেরা

আন্দামানে প্রবেশ করল বর্ষা, বঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে

ইডেনে অ্যালেন-রঘুবংশীর তাণ্ডব, গুজরাতকে ২৪৮ রানের লক্ষ্য দিল কলকাতা

‘তৃতীয় সন্তান নিলে মিলবে ৩০ হাজার..’, জনসংখ্যা বাড়াতে ঘোষণা চন্দ্রবাবুর

দিল্লির জন্য অশনিসঙ্কেত, চট্টগ্রাম-মাতারবাড়ি বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ রাখার অনুমতি দিচ্ছেন তারেক রহমান

রাজ্যে বেআইনি মাদ্রাসা বন্ধের নির্দেশ, অমান্য করলে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেবে সরকার

‘‌ফলতার জন্য স্পেশ্যাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে’‌, পুনর্নির্বাচনের প্রচারে ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের আরও এক ‘মাথা’ গ্রেফতার, জালে বোটানির অধ্যাপিকা

নিন্দার ঝড় উঠতেই ‘আরশোলা’ মন্তব্য নিয়ে সাফাই প্রধান বিচারপতির

ফলহারিণী অমাবস্যা তিথিতে দক্ষিণেশ্বরে বিধানসভার অধ্যক্ষ , পুজো দিলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে

আহমেদাবাদে বসছে আইসিসির বৈঠক, যোগ দেবেন পিসিবি সভাপতি নকভি?

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা বাধ্যতামূলক, ১ জুলাই থেকেই কার্যকর নয়া নিয়ম