জঙ্গলে মিলল মহিলার ‘নগ্ন’ দেহ, ধর্ষণ করে খুনের অনুমান

এক মহিলার পচাগলা নগ্ন দেহ উদ্ধার হল বীরভূমের সদাইপুর গ্রামের এক জঙ্গল থেকে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই মহিলাকে ধর্ষণ করে খুন

Share:

নিজস্ব প্রতিনিধি, বীরভূম: এক মহিলার পচাগলা নগ্ন দেহ উদ্ধার হল বীরভূমের সদাইপুর গ্রামের এক জঙ্গল থেকে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তবে মৃতার নাম পরিচয় মেলেনি। রবিবার সকালে মহিলার নগ্ন দেহ উদ্ধারের ঘটনার পর সদাইপুর এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বীরভূমের সদাইপুরে একটি বারুদের কারখানার পাশেই একটি জঙ্গল রয়েছে। নির্জন ওই এলাকায় মানুষের যাতায়াত কম।

রবিবার স্থানীয় কয়েকজন ওই জঙ্গলে গিয়েছিলেন প্রাতকৃত্য করতে। তাঁরাই প্রথম লক্ষ্য করেন পচাগলা দেহটি। এরপরই পুলিশে খবর দেন তাঁরা। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান, বেশ কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে ওই মহিলার। গায়ে কোনও পোশাক নেই, কোনও ব্যাগ বা পরিচয়পত্রও পাওয়া যায়নি।

ঘটনাস্থল থেকে পাওয়া ওই মহিলার ছিন্ন বস্ত্র ও মাথার চুলও উদ্ধার করেছে পুলিস। ফলে ধর্ষণ করেই ওই মহিলাকে খুন করা হয়েছে বলে অনুমান করছে পুলিশ। ওই মহিলা সম্ভবত এলাকার বাসিন্দা নয়। তাই অন্য কোনও জায়গায় খুন করে এই জঙ্গলে ফেলা হতে পারে বলেও মনে করছেন তদন্তকারীরা। আপাতত ওই মহিলার পরিচয় জানার চেষ্টা করছে সদাইপুর থানার পুলিশ।

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩