বর্ধমানে মদ খেয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৬, চলছে অভিযান

‘বিষ মদ-কাণ্ডে’ আরও ২ জনের মৃত্যু বর্ধমানে। বর্ধমানে মদ খেয়ে অসুস্থ হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬। শনিবার আরও ২ জনের মৃত্যু হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘বিষ মদ-কাণ্ডে’ আরও ২ জনের মৃত্যু বর্ধমানে। বর্ধমানে মদ খেয়ে অসুস্থ হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬। শনিবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে। মৃত দুজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ইতিমধ্যে মামলা দায়ের করে মৃত্যুর তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।

উল্লেখ্য বর্ধমানে বৃহস্পতিবার রাতে মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। ওইদিন রাতে দু’জনের মৃত্যু হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে আরও দুজনের মৃত্যু হয়। মদ খাওয়ার পর রহস্যজনকভাবে মৃত্যু হওয়ায় ঘটনার তদন্ত শুরু করে আবগারি দফতর। আবগারি দফরের আধিকারিকরা বর্ধমান শহরের সমস্ত মদের দোকান আপাতত বন্ধ রাখার নির্দেশ দেয়। আবগারি দফতরের নির্দেশে ওই নির্দিষ্ট ব্যাচের মদ বাজার থেকে তুলে নেওয়াও হয়। তার মাঝে শনিবার আবার নতুন করে দুজনের মৃত্যু হল। সব মিলিয়ে মদ খেয়ে বর্ধমানে গত দুদিনে ৬ জনের মৃত্যুর ঘটনা ঘটল। জেলা আবগারি দফতরের তরফে বেআইনি মদ বাজেয়াপ্ত করার জন্য চলছে অভিযান। ইতিমধ্যে বেআইনি মদ বিক্রি ও মজুত রাখার অভিযোগে ৫০ জনের বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি মজুত রাখা বেআইনি মদ বাজেয়াপ্তও করেছে তদন্তকারীরা।

অন্যদিকে বর্ধমানে মদ খেয়ে অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনার পর রাজ্যের বিভিন্ন জেলায় তল্লাশি অভিযান চালাচ্ছে আবগারি দফতর। বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে আবগারি দফতর অভিযান চালিয়ে ভেঙে দিয়েছে চোলাইয়ের ঠেক। বাঁকুড়ায় বাজেয়াপ্ত করা হয়েছে চোলাই। এই ধরণের অভিযান ধারাবাহিকভাবে চলবে বলে জানানো হয়েছে আবগারি দফতরের তরফে। মদ খাওয়ার পর মৃত্যুর ঘটনা নিয়ে রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘আবগারি দফতর এবং পুলিশ ব্যবস্থা নিচ্ছে।’

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

শনি-রবিবার ট্রেনে যাত্রার পরিকল্পনা? শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একাধিক লোকাল, দেখে নিন তালিকা

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক