জামাইষষ্ঠীতে বেরিয়ে পথে দুর্ঘটনায় মৃত্যু দম্পতির

জামাইষষ্ঠীর দিন শ্বশুরবাড়িতে যাবেন বলে স্ত্রীকে সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন। কিন্তু যাওয়া হল না । রাস্তার মাঝে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল দম্পতির।

Share:

নিজস্ব প্রতিনিধি: জামাইষষ্ঠীর দিন শ্বশুরবাড়িতে যাবেন বলে স্ত্রীকে সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন বাড়ি থেকে। কিন্তু যাওয়া হল না শ্বশুরবাড়ি। রাস্তার মাঝে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল দম্পতির। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার উদয়চক এলাকায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। শোকে বিহ্বল হয়ে পড়েছেন ওই ব্যক্তির শ্বশুরবাড়ির লোকজন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে হলদিয়া–মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কে সাইকেলে চেপে যাচ্ছিলেন ওই দম্পতি। তমলুক থানার উদয়চক এলাকায় সেই সময় একটি ডাম্পার ধাক্কা মারে ওই দম্পতিকে। এর পর রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়েন  তাঁরা। এমন দৃশ্য দেখে তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয়রা। ধাক্কা মারার পর ডাম্পারটিকে দ্রুত চালিয়ে ঘটনাস্থল পালিয়ে যায় চালক। স্থানীয় বাসিন্দারা ঘটনার কথা জানিয়ে স্থানীয় টোল প্লাজায় খবর দেন। এর পর অ্যাম্বুল্যান্সে ওই দম্পতিকে তমলুক জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। মৃত দুজনের নাম গজেন মাইতি (৪৬) এবং ঝর্ণা মাইতি (৩৬)। তমলুকের গোবিন্দপুরের সোয়াদিঘি এলাকার বাসিন্দা ওই দম্পতি।

অন্যদিকে ঘটনার খবর দেওয়া হয় তমলুক থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তদন্তকারীরা। ঘাতক লরির চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে তদন্তকারীরা। কী ভাবে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। এদিন ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গেও কথা বলে পুলিশ।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?