জামুড়িয়ায় কয়লা খনিতে ধস নেমে মৃত ১ শ্রমিক, আহত ২

কয়লা খনিতে ধস নেমে মৃত্যু হল এক শ্রমিকের। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়ার কয়লা খনিতে। আহত হয়েছেন আরও দুই শ্রমিক।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়লা খনিতে ধস নেমে মৃত্যু হল এক শ্রমিকের। রবিবার সকাল ৫টা ৪০ মিনিটে ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়ার সাতগ্রামে ইসিএলের কয়লা খনিতে। ধসের কারণে আহত হয়েছেন আরও দুই শ্রমিক। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম সওদাগর ভুঁইঞা। আহত দুই শ্রমিকের নাম যথাক্রমে নরেশ রায় এবং বিশ্বনাথ রায়। নরেশ রায়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। স্থানীয়রা জানান, শনিবার রাতের শিফটে কাজ করতে খনিতে নেমেছিলেন তিন শ্রমিক। রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত কাজ করার জন্য নেমেছিলেন সওদাগর ভুঁইঞা, নরেশ রায় এবং বিশ্বনাথ রায়। কাজ করার সময় রবিবার সকাল ৫টা ৪০ মিনিট নাগাদ আচমকা ইসিএলের খনিতে ধস নামে। সেই সময় সওদাগর পুরোপুরি চাপা পড়েন। যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। অন্যদিকে আহত দুই শ্রমিককে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন নরেশ রায়।

অন্যদিকে এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন খনি শ্রমিকরা। ইসিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান তাঁরা। পাশাপাশি খনিতে নিরাপত্তার গাফিলতি রয়েছে বলে সরব হয়েছেন শ্রমিকরা। বিক্ষোভ থেকে মৃত খনি শ্রমিক সওদাগর ভুঁইঞার পরিবারের একজনকে চাকরি দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। অন্যদিকে খনিতে কাজ করতে গিয়ে চাপা পড়ে শ্রমিকের মৃত্যুর ঘটনার কথা স্বীকার করে নিয়েছে ইসিএল কর্তৃপক্ষ। সওদাগর ভুঁইঞার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে।

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী