দিঘায় বেড়াতে গিয়ে পর্যটকের মৃত্যু, শোকের ছায়া পরিবারে

ফের পর্যটকের মৃত্যু হল দিঘায় (Digha)। দিঘার সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে প্রাণ হারালেন কলকাতার এক পর্যটক।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের পর্যটকের মৃত্যু হল দিঘায় (Digha)। দিঘার সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে প্রাণ হারালেন কলকাতার এক পর্যটক। রবিবার সকালে দিঘার সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যান টালিগঞ্জের বাসিন্দা ওই পর্যটক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দিঘার সমুদ্র সৈকতে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পর্যটকের নাম কল্যাণ দাস। ৪৮ বছর বয়স তাঁর। তিনি কলকাতার টালিগঞ্জের (Tollygaunge) চারু মার্কেট থানা এলাকার ৩২, কে পি রায় লেনের বাসিন্দা। বন্ধুদের সঙ্গে শনিবার দিঘায় বেড়াতে গিয়েছিলেন কল্যাণবাবু। রবিবার ওল্ড দিঘায় বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানে সবাই গার্ড ওয়ালের ওপর বসেছিলেন। কিন্তু আচমকা দেখা যায় কল্যাণ দাস নিখোঁজ। তাঁকে বেশকিছুক্ষণ ধরে খোঁজাখুঁজি করেও কোনও হদিস মেলেনি। অবশেষে তাঁর বন্ধুরা দিঘা থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ নুলিয়াদের নামান সমুদ্রে। এরপর নুলিয়ারা কল্যাণ দাসকে উদ্ধার করে। অবশেষে যখন উদ্ধার হলেন ততক্ষণে সব শেষ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। একমাত্র রোজগেরে ব্যক্তির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কল্যাণের পরিবারে।

অন্যদিকে হাসপাতালে চিকিৎসকরা কল্যাণ দাসকে মৃত বলে ঘোষণা করার পর তাঁর বাড়িতে খবর দেওয়া হয়। খবর শোনার পর আকাশ ভেঙে পড়েছে পরিবারের মাথায়। কীভাবে চলবে সংসার, কীভাবে জুটবে আহার তা ভেবেই দিশেহারা পরিবারের সদস্যরা। কল্যাণের পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি অবিবাহিত এবং পরিবারের একমাত্র সন্তান। বেড়াতে গিয়ে এইভাবে লাশ হয়ে ফিরতে হচ্ছে সেই দৃশ্য দেখে শোকে মূহ্যমান কলযাণের বন্ধুরাও। বর্তমানে দিঘায় এমনিতেই দূর্যোগপুর্ণ আবহাওয়া। তার মাঝে এমন ঘতনায় পর্যটকদের মধ্যে আরও আতঙ্ক ছড়িয়েছে। প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে পর্যটকদের উদ্দেশে মাইকিং করে সচেতন করা হচ্ছে।

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

‘কাটমানি’র অভিযোগে তৃণমূল নেতাকে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

নাকাশিপাড়ায় জমি ও গাছ চুরির অভিযোগ খোদ সাংসদের বিরুদ্ধে

সিলিং ফ্যানের সাহায্যে আইসক্রিম তৈরি করে তাক লাগালেন গুজরাতি তরুণী, দেখুন ভিডিও

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা