বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গ বিজেপিতে কিছুদিন আগেই নতুন কর্মসমিতির ঘোষণা করেছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এবার রাজ্য বিজেপির মিডিয়া সেলকে সাজানো হল। পুরো খোলনোনচে বদলে ফেলা হয়েছে পদ্ম শিবিরের মিডিয়া, আইটি ও সোশ্যাল মিডিয়ার। নতুন মুখদের আনা হয়েছে পদাধিকার হিসেবে। গুরুত্ব বেড়েছে বিজেপি নেতা দেবজিৎ সরকারের। তাঁকে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র করা হয়েছে। অর্থাৎ রাজ্য বিজেপির সাংগঠনিক দিক নিয়ে কোনও কিছুর বক্তব্য রাখবেন তিনিই। মূলত এতদিন মিডিয়ার মুখোমুখি হতেন তিনিই। গুরুত্ব সহকারে দলের যাবতীয় বিষয়ের উত্তরও দিতেন দেবজিৎ সরকার। তাই এবার তাঁর গুরুত্ব বৃদ্ধি করল রাজ্য বিজেপি।

গুরুত্ব বৃদ্ধি করা হয়েছে দলের পুরনো নেতাদের। মুখপাত্র হিসেবে ফিরিয়ে আনা হয়েছে সায়ন্তন বসু ও কেয়া ঘোষকে। একইসঙ্গে মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে বঙ্গ বিজেপির সোশ্যাল মিডিয়া সেলের দায়িত্বে থাকা সপ্তর্ষি চৌধুরীকে। ফলে এবার সোশ্যাল মিডিয়ার কনভেনরের পদ দেওয়া হয়েছে উপমন্যু ভট্টাচার্যকে। আইটি সেলের আহ্বায়ক করা হয়েছে জয় মল্লিককে। বিজেপির সদ্য মিডিয়া ও আইটি সেলের তালিকা থেকে এটা নিশ্চিত করা যাচ্ছে যে দলের পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই আশ্বাস আগেই দিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি সাফ জানিয়েছিলেন, দলের পুরনো নেতাদের গুরুত্ব দেওয়া হবে। তারপর থেকেই বিজেপির রাজ্য কর্ম সমিতি হোক কিংবা মিডিয়া বা আইটি সেল সবক্ষেত্রেই গুরুত্ব পেতে দেখা যাচ্ছে আদি নেতাদের।

আরও পডুন: তারাতলা কাণ্ডে ধৃত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পুরসভায় বিক্ষোভ সহকর্মীদের

নতুন মুখপাত্রদের তালিকায় দেখা গিয়েছে, প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। বাকি মুখপাত্ররা হলেন, রীতেশ তেওয়ারি, প্রণয় রায়, ড. তন্ময় মুখোপাধ্যায়, সপ্তর্ষি চৌধুরী, ওফেলিয়া সিংহ, অঙ্কন দত্ত, মেঘা সেন রায়, নিখিলপ্রসাদ সিংহ, শমীক দাশগুপ্ত। মিডিয়া সেলের কনভেনরের দায়িত্বে এসেছেন অনুপম ঘোষ। সহ-আহ্বায়ক পার্থসারথী চৌধুরী, চন্দ্রশেখর বসুটিয়া। সোশ্যাল মিডিয়ার আহ্বায়ক উপমন্যু ভট্টাচার্য। সহ-আহ্বায়ক প্রীতম ভট্টাচার্য, ক্যামেলিয়া সান্যাল। আইটি সেলের আহ্বায়ক পদে রয়েছেন জয় মল্লিক। সহ-আহ্বায়ক রত্নেশ সিংহ, রামজ্যোতি সরকার, শুভজিৎ কর্মকার, সব্যসাচী রায়।

অবলম্বন ছাড়াই কয়েক সেকেন্ডে গাছের মগডালে উঠলেন তরুণী, ভিডিও দেখে হতবাক নেটদুনিয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় রাখা জিন্নার ছবি কুচিকুচি করে ছিঁড়লেন পড়ুয়া

তারাতলা কাণ্ডে ধৃত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পুরসভায় বিক্ষোভ সহকর্মীদের

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনা, দুই মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২১

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে

মেট্রোপ্লাজায় অগ্নিনির্বাপণ ব্যবস্থায় চরম গাফিলতি, পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ দমকল আধিকারিকদের

মদের আসরে বচসা, হাতুড়ি দিয়ে বন্ধুকে পিটিয়ে খুন করল যুবক!

হাবড়া থানার ASI- এর রহস্যমৃত্যু! উদ্ধার ঝুলন্ত দেহ

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

লন্ডনের বুকে গঙ্গা আরতি! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ব্রিটেনবাসী

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ