অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

Share:

নিজস্ব প্রতিনিধি: সকাল থেকে দুপুর গড়াতেই ফের বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ক্রমশ পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ, দমকা হাওয়া এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বিশেষ করে ২৪ ও ২৫ সেপ্টেম্বর বৃষ্টির দাপট আরও বাড়তে পারে বলে পূর্বাভাস। কয়েকটি জেলায় হলুদ ও কমলা সতর্কতাও জারি করা হয়েছে। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টা নাগাদ গভীর নিম্নচাপটি পশ্চিম-মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছিল। গত ছয় ঘণ্টায় প্রায় ৫ কিলোমিটার গতিতে পশ্চিম দিকে সরে এটি অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনমের প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। বিশাখাপত্তনম থেকে প্রায় ১৪০ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে রয়েছে সিস্টেমটি। পূর্বাভাস অনুযায়ী, এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে আজ রাতের মধ্যে বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্যবর্তী উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ ওড়িশা উপকূলের কাছ দিয়ে গভীর নিম্নচাপ হিসেবেই স্থলভাগে ঢুকতে পারে।

আরও পড়ুন: অন্নপূর্ণা ও বিধবা ভাতা নিয়ে নতুন নির্দেশিকা রাজ্যের, অক্টোবরের টাকা পেতে মানতে হবে এই নিয়ম

ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিও হয়েছে। গত ২৪ ঘণ্টায় কাঁথি সাগর দ্বীপে এবং দিঘায় ভারী বৃষ্টি হয়েছে। বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর-সহ বেশ কিছু এলাকাতেও বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গেও অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। জলপাইগুড়িতেও ভারী বৃষ্টি হয়েছে। ২৪ সেপ্টেম্বর সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া, বজ্রপাত এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝড়েরও আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দমকা হাওয়ার গতি ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে। 

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপনে চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ পুজো উদ্যোক্তাদের

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

ক্যাফেতে দোসা বানানোর নাটক জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার, কটাক্ষ নেটিজেনদের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

সামান্য কথার খেলাপের ‘শাস্তি’, মেয়েকে পিটিয়ে খুন করল মদ্যপ বাবা, হাড়হিম ঘটনা খড়িবাড়িতে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের

অন্নপূর্ণা ও বিধবা ভাতা নিয়ে নতুন নির্দেশিকা রাজ্যের, অক্টোবরের টাকা পেতে মানতে হবে এই নিয়ম

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক