অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি মরশুমে বঙ্গোপসাগরে সৃষ্ট সবচেয়ে শক্তিশালী নিম্নচাপ এখন অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই মুহূর্তে সাগরে অবস্থান করছে সেটি। আরও শক্তি বাড়িয়ে আগামিকাল সোমবার দুপুরে স্থলভাগে প্রবেশ করবে। এতদিন বঙ্গোপসাগরে যেকটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী এটি। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

আজ, রবিবার বিকেলে আবহাওয়া দফতরের বুলেটিনে জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলের উপর অবস্থানরত নিম্নচাপটি গত ৬ ঘন্টায় প্রায় ৫ কিমি বেগে ধীরে ধীরে উত্তর-উত্তর-পশ্চিম (North-Northwest) দিকে অগ্রসর হয়েছে।গভীর নিম্নচাপটির কেন্দ্র রয়েছে অক্ষাংশ ২১.১° উত্তর এবং দ্রাঘিমাংশ ৮৮.১° পূর্বে। অবস্থান অনুযায়ী এটি এখন রয়েছে- সাগর দ্বীপ (পশ্চিমবঙ্গ) থেকে প্রায় ৬০ কিমি দক্ষিণে, দীঘা (পশ্চিমবঙ্গ) থেকে প্রায় ৮০ কিমি দক্ষিণ-পূর্বে, বালেশ্বর (ওড়িশা) থেকে প্রায় ১৩০ কিমি পূর্ব-দক্ষিণ-পূর্বে, ক্যানিং (পশ্চিমবঙ্গ) থেকে প্রায় ১৪০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে ও চাঁদবালি (ওড়িশা) থেকে প্রায় ১৫০ কিমি পূর্ব-উত্তর-পূর্বে।

আরও পডুন: ‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

আগামিকাল সোমবার সকালে এটি আরও শক্তিশালী হয়ে অতি গভীর নিম্নচাপে (Deep Depression) পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর এটি প্রায় উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৭ জুলাই দুপুরের মধ্যে চাঁদবালি (ওড়িশা) ও ক্যানিং (পশ্চিমবঙ্গ)-এর মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। যার ফলে রাজ্যে প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, এই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গ ও উত্তর ওড়িশার বহু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বাংলায় পশ্চিম ও উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, আজ, রবিবার রাত থেকেই দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। জারি হলুদ সতর্কতা। সঙ্গে এদিন উপকূল এলাকায় ঘন্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আগামিকাল সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়াতে। সঙ্গে ওই জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে আগামী মঙ্গলবার থেকে। সমুদ্রের পরিস্থিতি উত্তাল হওয়ায় আপাতত মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

‘ধুম ৪’-এ অভিনয়ের গুজব ওড়ালেন রণবীর কাপুর, থাকছেন না ‘অ্যানিমেল পার্ক’-এও

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

রাজ্যের শিক্ষাক্ষেত্রে বড় বদল! পড়ুয়াদের জন্যে চালু হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর