দেগঙ্গাতে হাদিপুর গ্রামে দুষ্কৃতীদের বোমা ও গুলি নিয়ে হামলা

Share:

নিজস্ব প্রতিনিধি,দেগঙ্গা: মনোনয়ন পর্ব মিটতেই, আবারও আইএসএফ-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দেগঙ্গার হাদিপুর(Hadipur) এলাকা। এই সংঘর্ষের ঘটনার সঙ্গে তৃণমূল কোনভাবেই যুক্ত নয় বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।বুধবার সাতসকালে গুলি ও বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল ওই এলাকা। দেগঙ্গার হাদিপুর ঝিকরা দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের হড়পুকুর এলাকায় আইএসএফ(ISF) কর্মী সমর্থকদেরকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ।

আহত হন বেশ কয়েকজন। এলাকায় বেপরোয়া বোমাবাজিও হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ যখন এলাকায় পৌঁছয়, তখনও সেখানে তাজা বোমা পড়ে ছিল। পুলিশ বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করেছে। ওই গ্রামের একাধিক আইএসএফ কর্মী বোমা গুলিতে আহত হয়েছে বলে গ্রামবাসীরা অভিযোগ করে।

ওই গ্রামে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। এবার ভাঙ্গরের পর দেগঙ্গা আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল। একদিকে যখন কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করে পঞ্চায়েত নির্বাচন করার পক্ষে শিলমোহর দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত এবং রাজ্যের নির্বাচন কমিশনার অশান্ত এলাকা গুলিতে বিশেষ বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ,সেই সময় দেগঙ্গার ওই গ্রামে নতুন করে উত্তেজনা সৃষ্টি হল।

অন্যদিকে রাণীনগরের পানিপিয়ায় ব্যাগ ভর্তি বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে রানীনগরের পানিপিয়ায় গোপন সূত্রে খবর পেয়ে ওই ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করে রানীনগর থানা পুলিশ। ইতিমধ্যেই বোম ডিসপোজাল ইউনিটে খবর দেওয়া হয়েছে পুলিশের তরফে। বোমা উদ্ধারের স্থলটিকে ঘিরে রাখা হয় পুলিশের তরফে। কে, কেন ঠিক কি কারণে বোমাগুলি পাট খেতে রেখে আসে তার কারণ এখনও অজ্ঞত এলাকাবাসীর। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রাণীনগর থানার (Raninagar P.S.)পুলিশ।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল