গরুপাচার কাণ্ডে সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি, রায় আদালতের

এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সায়গলের আইনজীবী দ্বারস্থ হবেন দিল্লি হাইকোর্টের। উল্লেখ্য, সুপ্রিমকোর্টে ইতিমধ্যেই ক্যাভিয়েট দাখিল করেছে সায়গল। 

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি (ED)। এমনটাই রায় দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। উল্লেখ্য, সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে মরিয়া ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আগে আবেদন জানিয়েছিল আসানসোল সিবিআই আদালতে। তবে সেই আবেদন খারিজ করেছিলেন বিচারক। ইডিকে ধাক্কা খেতে হয়েছিল কলকাতা হাইকোর্টেও। এরপএরেই ইডি’র আইনজীবী দ্বারস্থ হয়েছিলেন রাউস অ্যাভিনিউ আদালতের। 

সোমবার রাউস অ্যাভিনিউ আদালতের রায়, সায়গল হোসেনকে দিল্লি এনে জেরা করতে পারবে ইডি। সূত্রের খবর, এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সায়গলের আইনজীবী দ্বারস্থ হবেন দিল্লি হাইকোর্টের। উল্লেখ্য, সুপ্রিমকোর্টে ইতিমধ্যেই ক্যাভিয়েট দাখিল করেছেন সায়গল। 

প্রসঙ্গত, গত শুক্রবার আসানসোল জেলে দীর্ঘ চার ঘন্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পর গরু পাচার মামলায় সায়গল হোসেনকে (Saigal Hossain) গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদে সহযোগিতা না করায় তাঁকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেন গোয়েন্দারা।

প্রসঙ্গত, সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে আদালতের নির্দেশে জেলে ছিলেন সায়গল হোসেন। সেই জেলবন্দি সায়গলকে শুক্রবার আবার গ্রেফতার করে ইডির তদন্তকারীরা। এরপর সায়গলকে আসানসোল আদালতে তোলে ইডি। যদিও আসানসোল আদালত এই গ্রেফতারিকে মান্যতা দেয়নি। এরপরই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। যদিও কলকাতা হাইকোর্টেও মুখ পুড়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। তবে সেই মুখে এবার হাসি ফুটল রাউস অ্যাভিনিউ আদালতের রায়ে। 

জুতো পরতে গিয়েই বিপত্তি! নৌকা থেকে নদীতে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

গঙ্গা বক্ষে তেরঙ্গা উড়িয়ে ‘ভারত ভুক্তি দিবস’ পালন শান্তিপুরের মৎস্যজীবীদের

শাহরুখের মান্নাত থেকে উদ্ধার ৮ ফুটের দুই সাপ, হুলস্থুল কাণ্ড বাড়িতে

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?