বালুরঘাটে বুড়া কালী মন্দিরে ভোগ না পেয়ে ভক্তদের বিক্ষোভ, ভাঙা হল হাড়ি, ছেঁড়া হল রশিদ

Share:

নিজস্ব প্রতিনিধি,বালুরঘাট: কালীপুজোর পরের দিন মঙ্গলবার ব্যাপক উত্তেজনা ছড়াল বালুরঘাটের বুড়া কালী মন্দিরে। টাকা দিয়ে প্রসাদ না পেয়ে হাড়ি ভেঙে রশিদ  ছিঁড়ে বুড়া কালী মন্দিরে(Bura Khali Temple) বিক্ষোভে সামিল হলেন ভক্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। অবশেষে পুলিশ ও মন্দির কমিটি হস্তক্ষেপ করে ভক্তদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভক্তদের অভিযোগ আগে থেকে টাকা দেওয়া হয়েছিল প্রসাদ পাওয়ার জন্য। যাওয়া হয়েছিল রশিদ। কিন্তু মঙ্গলবার ভক্তরা ভোগের প্রসাদ নিতে এসে দেখেন প্রসাদ শেষ। ক্ষোভে ফেটে পড়েন ভক্তরা। ক্ষিপ্ত হয়ে ভোগের হাড়ি ভাঙচুর করেন ভক্তরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে বালুরঘাট থানার(Balurghat P.S.) বিশাল পুলিশ বাহিনী।

পুলিশ ও মন্দির কমিটির হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরবর্তীকালে অতিরিক্ত ভোগের ব্যবস্থা করে ভক্তদের প্রসাদ দেওয়া হয়। জানা গেছে প্রতিবছরের মতো মঙ্গলবারেও কালীপুজোর পরের দিনে মন্দির চত্বর থেকে প্রসাদ দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়েছিল প্রসাদ নিতে। মন্দির কমিটির পক্ষ থেকে সকাল সাড়ে সাতটা থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত ভোগ বিলি করার কথা ঘোষণা করা হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে অনেকে ভোগ পাননি। খালি হাতে ফিরতে হয়। বিশ্ব টাকা দিয়ে রশিদ কেটে ভোগ না পাওয়াই ক্ষিপ্ত হয়ে ওঠেন ভক্তরা। জনৈক ভক্তের মন্তব্য,” রশিদ কেটে টাকা দিয়ে ভোগ না পেয়ে রশিদ ছিঁড়ে, ভোগের হাড়ি ভেঙে চলে যাচ্ছি।”

ভক্তরা অভিযোগ করেন মায়ের ভোগ নিয়ে ব্যবসা শুরু করেছে মন্দির কমিটি। শতাব্দি প্রাচীন এই মন্দিরে অব্যবস্থা নজিরবিহীন বহু বছর ধরে মায়ের পুজোর পরের দিন খিঁচুড়ি ভোগের আয়োজন করা হয় এবং তা ভক্তদের মধ্যে বিলি করা হয়। মন্দির কমিটির পক্ষে সম্পাদক অমিত মহন্ত (Amit Mahanto)জানিয়েছেন, কিছু ভক্তের ধৈর্যচ্যুতি থেকে এই বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে প্রসাদ পর্যাপ্ত ছিল। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও ভক্তদের প্রসাদ দেওয়া হয়েছে। সাময়িক কিছু ঘটনা ঘটেছে। পরবর্তীকালে মন্দির কমিটি পুলিশের উপস্থিতিতে গোটা বিষয় হস্তক্ষেপ করে ভক্তদের সকলকে ভোগ বিতরণের ব্যবস্থা করেছে। মন্দির কমিটির দাবি সকলেই ভোগ নিয়ে বাড়ি ফিরেছেন।

টুলু কাণ্ডে উদ্ধার গোপন ‘ডায়েরি’! কার পকেটে কত গিয়েছে, মিলল খুঁটিনাটি তথ্য

শুভেন্দুর চিনার পার্কের বাড়ি রেকি করেছিল ধৃত জঙ্গি হামিম!

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

‘হারলেই ইভিএম কারচুপি, জিতলেই সব ঠিক?’ প্রশান্ত কিশোরের জয় প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

কলেজের তরুণীরাই টার্গেট! হামিমের শাগরেদ আদিত্যকে নিয়ে বিস্ফোরক দাবি STF-র

কারখানার আগুন নেভাতে গিয়ে পাঁচিল ধসে মৃত ২ দমকল কর্মী, আহত একাধিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পের জেরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১২৫, এখনও নিখোঁজ বহু

আপেল অ্যাপ স্টোর থেকে উধাও টেলিগ্রাম!

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

জ্বালানির দাম কমলেও‌ অটোয় ভাড়া না‌ কমায়‌ ক্ষুব্ধ নিত্যযাত্রীরা

পুজোয় বিদেশ ভ্রমণের প্ল্যান? ৫০ হাজারের কম খরচে ঘুরে আসুন এই ৬ দেশে

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা