সন্দেশখালি নিয়ে কড়াবার্তা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের

Share:

নিজস্ব প্রতিনিধি, সন্দেশখালি: সন্দেশখালির উত্তপ্ত পরিস্থিতি খতিয়ে দেখতে গতকালই এলাকা পরিদর্শনে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বৃহস্পতিবারও সন্দেশখালির একাধিক এলাকাতে টহল দেন তিনি। এরপর বৃহস্পতিবার সকালে ধামাখালীর লঞ্চ ঘাটের উদ্দেশে তিনি রওনা দেন। এরপর সকাল ৯টা নাগাদ তিনি কলকাতার পথে ফিরে আসেন। সন্দেশখালি প্রসঙ্গে রাজীব কুমার বলেন, “আমি বাহিনীর সঙ্গে কথা বলেছি। আমাদের দিক থেকে যা যা পদক্ষেপ করার আমি করব। যা যা সমস্যা রয়েছে তা শোনার এবং সেগুলির সমাধান করার চেষ্টা করব। কারও কোনও সমস্যা বা অভিযোগ থাকলে আমরা আছি সমাধান করার জন্য।” সাধারণ মানুষকে বার্তা দিয়ে তিনি বলেন, “আমাদের সঙ্গে যেন মানুষ সহযোগিতা করেন। নিজের হাতে আইন কেউ যেন তুলে না নেয়।”
উল্লেখ্য, জনরোষের আগুনে সকাল থেকেই অগ্নিগর্ভ হয়ে উঠে সন্দেশখালি বিধানসভার বিভিন্ন অঞ্চল। শেখ শাহজাহানের জন্য ইডি আধিকারিকদের ওপর চড়াও হয়ে গ্রাম ছাড়া করেছিল উত্তেজিত জনতা। বিগত কয়েকদিন সেই শাহজাহানের গ্রেফতারির দাবিতে সাধারণ মানুষের ক্ষোভের ভয়াল রূপ দেখে রাজ্যবাসী। শাহজাহান কবে গ্রেফতার হবেন? সাংবাদিকদের ডিজি বলেন, “যারা যারা আইন ভেঙেছেন তাঁদের প্রত্যেককে গ্রেফতার করা হবে।”
উল্লেখযোগ্যভাবে, শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারকে গ্রেফতার করা হলেও এখনও অধরা শেখ শাহজাহান। এই বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি রাজীব কুমার। তবে তিনি বলেন, ‘যারা আইন হাতে তুলে নিয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা করা হবে। স্থানীয়রা যা অভিযোগ করছেন সেগুলি শোনা হচ্ছে এবং খতিয়ে দেখা হচ্ছে। সকলকে পুলিশের সহায়তা করতে হবে। যাঁরা আইন ভাঙবে তাদের বিরুদ্ধে সমস্ত ধরনের ব্যবস্থা নেওয়া হবে।’

শনির দৃষ্টি, তিন রাশির জাতকদের ২৪২ দিন কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে

সন্ধ্যায় ঝাড়ু দেবেন না, পিতৃপক্ষে মহিলারা ছয়টি ভুল করলেই চরম বিপদ

সূর্য-শনি প্রতিয়ুতি যোগ, ‘আচ্ছে দিন’ শুরু হচ্ছে ৪ রাশির জাতকদের

কর্মক্ষেত্রে কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, পরিবারে অযথা ঝামেলার সৃষ্টি হতে পারে…

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের