ঢাকুরিয়ার কাঁকুলিয়া কাণ্ডে গ্রেফতার আরও ১, এখনও অধরা মূল অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: ঢাকুরিয়ার কাঁকুলিয়া রোডে সাম্প্রতিক গণ্ডগোলের ঘটনায় কলকাতা পুলিশ আরও ১ অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তির নাম শম্ভু শিকারী। এই নিয়ে ওই ঘটনায় মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০-এ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্তে নেমে ধারাবাহিকভাবে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতার করা হচ্ছে।

তবে এত সংখ্যক গ্রেফতার সত্ত্বেও এখনও অধরা রয়ে গিয়েছেন ঘটনার মূল অভিযুক্ত সোনা পাপ্পু। তাঁর নাম শুরু থেকেই এই গন্ডগোলের সঙ্গে জড়িয়ে থাকলেও, এখনও পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যায়নি। এই বিষয়টিকে ঘিরে এলাকায় এবং সাধারণ মানুষের মধ্যে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন এতদিনেও মূল অভিযুক্তকে আটক করা সম্ভব হয়নি, তা নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা।

আরও পড়ুন: কলকাতায় অবৈধ কল সেন্টার চালানোর অভিযোগ, গ্রেফতার ৮

স্থানীয়দের একাংশের অভিযোগ, সোনা পাপ্পু প্রভাবশালী হওয়ায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি হচ্ছে। যদিও পুলিশ এই অভিযোগ মানতে নারাজ। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্ত চলছে এবং প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। মূল অভিযুক্তকে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

কাঁকুলিয়া রোডের এই গন্ডগোলের ঘটনায় এলাকায় দীর্ঘদিন ধরে উত্তেজনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশের আশ্বাস, খুব শীঘ্রই মূল অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে এবং তদন্তে কোনো রকম শিথিলতা রাখা হবে না।

বিস্কুট ‘চুরি’! হনুমানকে গুলি করে খুন, চাঞ্চল্য বাঁকুড়ায়

অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে নতুন বিতর্ক, তৃণমূলের বিরুদ্ধে মালিকপক্ষের বিস্ফোরক দাবি

‘ছেলে ভোলানো কথা বলছেন মমতা,’ তৃণমূল ক্ষমতায় ফেরার মন্তব্যে তোপ দিলীপের

কোনও ঝামেলা ছাড়াই বাড়িতে বানান রেস্তরাঁর মতো মালাই সোয়া চাপ

‘মেয়ে নিখোঁজ Help Me’, তারাপীঠে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের অপেক্ষায় অসহায় বাবা

বাড়িতেই বানান দোকানের মতো ছানার জিলিপি, রইল সহজ রেসিপি

নেপালের ভয়াবহ দুর্যোগের মাঝে অল্পের জন্য রক্ষা, দেশে ফিরলেন অপু বিশ্বাস

এন্টালি থানায় তালা ঝোলানোর অভিযোগে সুদীপ রামকে সাসপেন্ড করল বিজেপি

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

Nepal flash flood: ভিসায় দেরি, ১৫ মিনিটের জন্য প্রাণে বাঁচলেন বসিরহাটের শিক্ষক দম্পতি

রেস্তরাঁয় খাবারে রাসায়নিক রং মেশালেই জরিমানা, আসানসোলে খাদ্যদফতরের বিশেষ অভিযান

ভেনেজুয়েলার সঙ্গে ‘বৃহত্তম তেল চুক্তি’ আমেরিকার, ৩০৩ বিলিয়ন ব্যারেলের মজুতে নজর ট্রাম্পের