আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে গ্রেফতার অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি,নদিয়া: ফেসবুকে ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে কুরুচিকর অসম্মানজনক মন্তব্য করার অভিযোগ। নদিয়ার আড়ংঘাটা(Arangghata) থেকে গ্রেফতার অভিযুক্ত ব্যক্তি। সূত্রের খবর, নদিয়ার ধানতলা থানার আড়ংঘাটা এলাকার বাসিন্দা এক যুবক গত কয়েকদিন আগে ফেসবুকে লাইভে এসে ভারতীয় সেনাবাহিনীকে(Indian Army) নিয়ে অসম্মানজনক কথা বলার পাশাপাশি গালিগালাজ করে। আর এর পরই এই বিষয় নিয়ে প্রতিবাদে সরব হন সাধারণ মানুষজন।

ঘটনায় ধানতলা থানা সহ আরো বেশ কয়েকটি থানায় বিশ্বজিৎ এর নামে অভিযোগ দায়ের হলে শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে ধানতলা পুলিশ।ধৃত বিশ্বজিৎ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন তার সাথে অনলাইনে এক ব্যক্তির তর্কাতর্কি হচ্ছিল। সেই সময় সে মুখ ফসকে ভারতীয় সেনাবাহিনীতে আশালীন ভাষা প্রয়োগ করে। পরে অবশ্য সেই এই ব্যাপারে সোশ্যাল মাধ্যমে ক্ষমা চেয়েছিল। এই ধরনের ঘটনা নিয়ে এসে লজ্জিত বলে দাবি করে।

যদিও শনিবার তার কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেছেন অভিযুক্ত। শনিবার আনুমানিক বেলা ১২ টা ৩০ মিনিট নাগাদ ধৃতকে রানাঘাট আদালতে(Ranaghat Court) পেশ করে ধানতলা থানার(Dhantala P.S.) পুলিশ। জানা যায় ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার পর ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। শুধু রাজ্য নয়, রাজ্যের বাইরে ভিন্ন রাজ্যে ও অভিযোগ দায়ের হয়েছে বিশ্বজিতের নামে।অভিযুক্ত ব্যক্তির শাস্তির দাবিতে সরব হয় আমজনতা। অবশেষে ধানতলা থানার ওসি কৌশিক করের তৎপরতায় গ্রেফতার করা হয় অভিযুক্ত বিশ্বজিৎ বিশ্বাসকে । পুলিশের পক্ষ থেকে ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে তদন্ত এগিয়ে নিয়ে যেতে আদালতে আবেদন জানানো হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে কি করছিলেন মমতা? দিল্লিতে রিপোর্ট পাঠালেন ডিইও

কালীঘাটে বৈঠকে মমতা–অভিষেক, পোলিং এজেন্টদের সঙ্গে বসার আগে কোন রণকৌশল?‌

টিকিট কাটতে খুচরোর সমস্যা অতীত, যাত্রীদের সুবিধার্থে এবার স্মার্টকার্ড চালু করছে NBSTC

লাগাতার বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা পাকা ধানে, মাথায় হাত কৃষকদের

‘রং দে তু মোহে গেরুয়া’, ভোটের ফলের আগেই বড়বাজারে গেরুয়া আবিরের চাহিদা তুঙ্গে

লুঙ্গি বিতর্কে নয়া মোড়, ভোটারদের অধিকার রক্ষায় অভিনব উদ্যোগ তৃণমূলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ