ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

Share:

নিজস্ব প্রতিনিধি: নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নামে ধর্মতলায় গোলমাল পাকানোর চেষ্টা। পুলিশকে জুতো ও বোতল ছোড়ার অভিযোগ। এমনকি আন্দোলনের নামে গুণ্ডামি করে সাংবাদিক নিগ্রহের জেরে গ্রেফতার ১১। প্রথমে রাজাবাগান মেটিয়াবুরুজের বাসিন্দা আফরোজ-কে অন্ডাল থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। তার আগে ৯ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছিল কলকাতা পুলিশ। তাদের সবাইকেই রাতে গ্রেফতার করা হয়। পরে আর্মহার্স্ট স্ট্রিটের পাটওয়ার বাগান লেনের বাসিন্দা আরশাদ আলিকে গ্রেফতার করা হয়। যার ফলে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকিয়েছিল দুষ্কৃতীরা। তাদের রেয়াত করা হবে না বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর নির্দেশের ২৪ ঘন্টার মধ্যেই ১১-জনকে গ্রেফতার করা হয়েছে। এই সংখ্যাটা আরও বৃদ্ধি পাবে বলে সূত্রের খবর।

আরও পডুন: বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় ককরোচ ও বাম দলের তরফে পড়ুুয়াদের সঙ্গে নিয়ে গতকাল, শুক্রবার একটি শান্তিপূর্ণ মিছিলের আয়োজন করা হয়। শিয়ালদহ থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং-য়ে পৌঁছতেই বিক্ষোভ শুরু হয়। পুলিশের উপর বোতল ও জুতো ছোড়া হয়। সাংবাদিকদের নিগ্রহের অভিযোগ উঠে। কড়া পদক্ষেপের হুঁশিয়ারি নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছিলেন, ‘ককরোচ মার্চ ব্যানারে কর্মসূচি ডাকা হয়েছিল। দেব দীপ্ত গঙ্গোপাধ্যায় উদ্যোক্তা। পুলিশকে সংযত থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে গেলে তবেই পদক্ষেপ করার নির্দেশ ছিল। আন্দোলনে গণতান্ত্রিক অধিকার রয়েছে। কিন্তু সেখানে গন্ডগোল হল। ককরোচ পার্টি বলেছে, বামপন্থীদের ছাত্র সংগঠনগুলি ঢুকে পড়ে। এসএফআই, ডিওয়াইএফআই, ডিএসও, এআইএসএফ-সহ অনেকেই। তার মধ্যে ছিল কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার লোক। যারা ছাত্র নয়, নিটের সঙ্গে কোনও যোগ নেই। ভোটে হারারা রাজাবাজার, খিদিরপুর, পার্কসার্কাস, গার্ডেনরিচ, নিউটাউন থেকে সব এসেছে। ডোরিনা ক্রসিংয়ে জলের বোতল, জুতো, পুলিশকে ছোড়ে। সাংবাদিকদের উপর হামলা চালায়।’ অভিযুক্তদের বিরুদ্ধে গুণ্ডাদমন আইন প্রয়োগ হবে বলেই জানান মুখ্যমন্ত্রী। আর সেই ঘোষণা মতোই পদক্ষেপ করল পুলিশ।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা