ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

Share:

নিজস্ব প্রতিনিধি ধুলিয়ান: মালদহ জেলার ধুলিয়ানে একের পর এক মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল। কলাবাগন ঘাট থেকে বৈষ্ণবনগরের শিবপুর ঘাটে(Shibpur Ghat) মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ একটি যাত্রী বোঝাই নৌকা গঙ্গা পেরিয়ে আসে। শিবপুর ঘাটে নৌকা পৌঁছালে প্রচন্ড জোরে ঝড়-বৃষ্টি শুরু হয়। যাত্রীরা নিজেদের মাথা বাঁচাতে তড়িঘড়ি করে গঙ্গার পাড়ে একটি টিনের ঘরে আশ্রয় নেয়। সেই সময় একের পর এক বাজ পড়ে। তাতেই ৪ জনের মৃত্যু হয়। আহত হন কমপক্ষে ৩৫ জন।মৃত চার জন সকলেই পুরুষ।বাড়ি বৈষ্ণবনগরে(Baishnabnagar)।

মৃত চারজনের নাম—
১। আসাদুল্লাহ সেখ (৮০)
২। আনসার সেখ (৪৫)
৩। একরামুল শেখ (৭৫)
৪। কচি সেখ (২৫)
মৃতদের বাড়ি পার দেওনাপুর ,চৌধুরীপাড়া এলাকায়। এছাড়াও আহতদেরও বাড়ি শোভাপুর, পারদেওনাপুর এলাকাতে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিবার গুলিতে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। তাদের জঙ্গিপুর হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিদের উদ্ধার করে স্বরূপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সকলের চিকিৎসা চলছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে আগাম সতর্কবার্তা জারি করে জানানো হয়েছিল উত্তরবঙ্গে মালদা সহ একাধিক জেলায় মঙ্গলবার প্রবল বজ্রপাত(Lightning Strikes) সহ বৃষ্টিপাত হবে। সাধারণ মানুষকে ঝড়-বৃষ্টি শুরু হলে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আগাম পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও ঝড়-বৃষ্টির পরিবেশ তৈরি হলেও সেই সময় জীবনের ঝুঁকি নিয়ে মালদহতে গঙ্গায় নৌকো পারাপার করছিলেন যাত্রীরা। আর তাতেই বজ্রপাতে চারজনের মৃত্যু হয়। আহত হন প্রায় ৩৫ জন।

গরম ভাতের সঙ্গে পাতে রাখুন তেল-ঝাল-মশলা ছাড়া ভাপা কই, জানুন রান্নার নিয়ম

‘আমি অবসর নিচ্ছি না’, সোশ্যাল মিডিয়ায় ভুলভাল তথ্য প্রচার নিয়ে ক্ষুব্ধ অমিতাভ বচ্চন

ঝড়গার পর স্ত্রীকে খুশি করতে চারচাকা গাড়ি চুরি স্বামীর ,তার পর…

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও

দুপুরের মেনুতে বানিয়ে নিন জিভে জল আনা বেসন ক্যাপসিকাম ভাজা

ভাপা-মালাইকারি তো অনেক হল, স্বাদ বদলে বানান কড়াই চিংড়ি   

‘দিশাকে চিনি না’, সিবিআই FIR দায়ের করতেই ধামাচাপা দেওয়ার চেষ্টা অভিনেতা সুরজ পাঞ্চোলির

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

বাড়িতে ভিতর হঠাৎ রেফ্রিজারেটর বিস্ফোরণ, প্রাণ গেল একই পরিবারের ৪ সদস্যের

‘Dil To Pagal Hai’ থেকে ‘Lehra do’, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে ভাইরাল বলিউডের গান

নৃশংস! অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, লুট সোনার গহনা