ধুপগুড়িতে বিজেপি প্রার্থী বুথে ঢুকে পুলিশ কর্মীদের বের করে দিল

Share:

নিজস্ব প্রতিনিধি, ধুপগুড়ি: মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা দেখা দেয় ধুপগুড়ির বেশ কয়েকটি বুথে। অভিযোগ বুথে থাকা পুলিশকর্মীদের বের করে দেন বিজেপি প্রার্থী(BJP Candidate)তাপসী রায়।একদিকে যখন শান্তিপূর্ণ ভোট চলছে সর্বত্র সেই সময় বেশ কিছু বুথে অন্য ছবি দেখা গেল। ধূপগুড়ির 15/184 নং বুথের ঘটনা।বিজেপি প্রার্থীর অভিযোগ, ইলেকশন কমিশনের নির্দেশ নেই যেখানে বুথের ভিতরে পুলিশ কর্মীরা থাকবে। তিনি বলেন পুলিশ কর্মীরা ২০০ মিটারের বাইরে থাকবে ভেতরে নয়।

তিনি আরোও জানান, পুলিশ কর্মীরা, ভোটারদের ভোটার কার্ড যাচাই করছে। তারা এটা করতে পারে না । তার জন্য সেন্ট্রাল বাহিনী মোতায়ন করা হয়েছে তারা দেখবে বিষয় গুলি। বুথে ঢুকে রাজ্য পুলিশের কর্মীদের বের করে দেন তিনি। এ নিয়ে বিজেপি প্রার্থীর সঙ্গে এডিশনাল এসপির তুমুল বচসা বাঁধে। অভিযোগ রাজ্য পুলিশের একাধিক কর্মী বুথের ভেতরে রয়েছে। প্রিসাইডিং অফিসারকে অভিযোগ করেন এডিশনাল এসপি(Add.S.P.) । বিজেপি প্রার্থী ও তার কর্মীরা কর্মরত পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করে ও হুমকির সুরে কথা বলেন।

জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপারের দাবি বিজেপি প্রার্থী পুলিশি নিরাপত্তা বিধি ভঙ্গ করছেন। তার যদি কোন অভিযোগ থাকে তিনি সরাসরি অবজারভার এবং নির্বাচন কমিশনের আধিকারিকদের জানাতে পারেন । কিন্তু কখনোই কর্মরত পুলিশ কর্মীদের বুথ থেকে বলপূর্বক বের করতে পারেন না।অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশে বুথ থেকে কর্মরত পুলিশকর্মীদের বিজেপি প্রার্থী বলপূর্বক বের করে দেওয়ার ঘটনায় একটি জেনারেল ডায়রি(General Diary) লিপিবদ্ধ করা হয়।

ফের রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার, পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

মুম্বইয়ে ৮.৯ কোটি টাকায় চারটি ফ্ল্যাট বিক্রি করে বিপুল লাভ করলেন কৃতি শ্যানন

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

ঘনিয়ে আসছে বিপদ, ফের অভিষেকের দুয়ারে সিআইডি

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

যুগের অবসান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কেন উইলিয়ামসনের

গায়ের জোরে অন্যের বাড়ি দখল করে বসবাস! গায়ক শিলাজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দরিদ্র বৃদ্ধা মহিলার সরকারি ভাতার টাকা ঢুকছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে