ভিন রাজ্যে কাজে গিয়ে প্রাণ হারালো রাভা জনজাতির যুবক পার্থ

Share:

নিজস্ব প্রতিনিধি,ধূপগুড়ি: মাত্র বছর ২৫এর প্রাণবন্ত যুবক পার্থ রাভা।বাড়ির লোক বলতে মা, বাবা, দুই ছোট ভাই। ধূপগুড়ি ব্লকের(Dhupguri Block) মরাঘাট রেঞ্জ লাগোয়া গোঁসাইহাট বন বস্তির যুবক। নিজের পড়াশুনোর গণ্ডি না পেরোতেই সংসারের হাল ফেরাতে কেরোলে ছুটতে হয় টাকা রোজগারের জন্য। একটি বেসরকারি কোম্পানীর মাইন্ড ব্লাস্টিং এর কাজে যোগ দেয় পার্থ। হাজারো ঝুঁকি এই কাজে জানা সত্বেও গরীব ঘরের ছেলে বাধ্য হয়েই বেছে নেয় এই কাজ। কিন্তু ভাগ্যের পরিহাস যে পালটে দিল সবটাই। গত ১৯জুলাই কর্মক্ষেত্রে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারায় পার্থ।

এ রাজ্যে যে নেই কাজ। কি করবে তাই পার্থরা। তাইতো বারবার কাজের তাগিদে ছুটে যেতে হয় ভিন রাজ্যে কাজের সন্ধানে। অন্যদিকে ফরেস্ট লাগোয়া বস্তির ছেলে সে, কাজ কোথায়? ফরেস্টে সাধারণ জ্বালানীর কাঠ সংগ্রহ করতে ঢুকলে রাজ্য বন দফতরের সরকারি গুলিতে প্রাণ হারাতে। মাত্র কয়েকদিন আগেও এই বন বস্তির মানুষ চাক্ষুষ করেছে সেই নির্মম হত্যার।

আজ গ্রামের সেই ছুটে বেড়ানো প্রাণবন্ত যুবক পার্থর দেহ কেরল থেকে আকাশ পথ হয়ে প্রথমে শিলিগুড়ি(Siliguri), তারপরে অ্যাম্বুলেন্স করে নিজের বাড়িতে এসে পৌছালো। দেহ গ্রামে ঢুকতেই গোটা বন বস্তির মানুষ কান্নায় ভেঙে পড়ে। নিজ বাসস্থানে রাভা জন জাতির বিশেষ রীতি মেনেই শেষকৃত্য করা হয়। পার্থকে একবারের জন্য শেষ দেখা দেখতে পার্শ্ববর্তি বন বস্তির রাভা সম্প্রদায়ের মানুষেরও ভিড় জমায়।

জানা যায় ,শুধুমাত্র এই গোঁসাইহাট (Gosaihat)বন বস্তি থেকে কুড়ির জনের অধিক মানুষ ঘর ছাড়া কেরোলে কাজের তাগিদে। রাজ্যে কাজ না থাকায় না না জানি আরও কতো পার্থ এভাবে হারিয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে মায়ের কোল। তারপরও কি হুশ ফিরবে সরকারের, প্রশ্ন থেকেই যায়।

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

শিক্ষার মানে কড়া নজর! রাজ্যে ২০৫টি বিএড কলেজে আপাতত বন্ধ ভর্তি প্রক্রিয়া

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক