Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বেলা ১০টা পর্যন্ত ২৭ শতাংশ ভোট পড়ল ধূপগুড়ির উপনির্বাচনে

বেলা ১০টা পর্যন্ত ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে ২৭ শতাংশ ভোট পড়েছে বললে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শান্তিপূর্ণভাবেই মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে উত্তরবঙ্গের(North Bengal) জলপাইগুড়ি(Jalpaiguri) জেলার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন(Dhupguri By Election 2023)। চলবে বিকাল ৫টা পর্যন্ত। একুশের ভোটে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বিজেপি(BJP) প্রার্থী বিষ্ণুপদ রায়। তাঁর মৃত্যুর জেরে এদিন এই কেন্দ্রের উপনির্বাচন সংগঠিত হচ্ছে। বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে কাশ্মীরে নিহত জওয়ানের স্ত্রী তাপসী রায়কে। তৃণমূলের(TMC) প্রার্থী অধ্যাপক নির্মলচন্দ্র রায়। বাম-কংগ্রেস জোট প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাওয়াইয়া গানের শিল্পী তথা শিক্ষক ঈশ্বরচন্দ্র রায়। এদিন এই কেন্দ্রের ২৬০টি বুথে ভোট শুরুর কিছুটা পরেই ৬৬ নম্বর বুথে ইভিএম মেশিন খারাপ হওয়ার খবর আসে যার জেরে ওই বুথে ভোটগ্রহণ কিছুটা দেরীতে শুরু হয়। 

উনিশ ও একুশের ভোটে উত্তরবঙ্গ জুড়ে কার্যত দাপট দেখিয়েছে বিজেপি। কিন্তু সেই দাপটের ছিঁটেফোঁটা চোখে পড়েনি পঞ্চায়েত নির্বাচনে। বরঞ্চ বামেদের কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর ছবি ধরা পড়ে সেই নির্বাচনে। এদিকে দোরগড়ায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। এই প্রেক্ষাপটে ধূপগুড়ির রায় কোন দলের পক্ষে যায় তা জানার জন্য রাজ্যের রাজনৈতিক দলগুলি অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে। এদিন সকাল থেকেই ধূপগুড়ির বিভিন্ন বুথে ভোটারদের আনাগোনা চোখে পড়ে। তবে কোথাও খুব বড় লাইন দেখা যায়নি। বেলা ১০টা পর্যন্ত ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে ২৭ শতাংশ ভোট পড়েছে বললে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। ধূপগুড়ির বিধানসভা অঞ্চলের অন্তর্বর্তী জঙ্গল এলাকায় ভোট চলাকালীন বন্যপ্রাণীদের হামলা যাতে না হয়, সেই জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। বন দফতরের সঙ্গে সমন্বয়ের মধ্যে দিয়ে ভোটকেন্দ্র, ভোটকর্মী ও ভোটারদের জন্য মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বনকর্মীও।

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী

চকোলেট আইসক্রিম খেয়েও বাড়বে না ওজন, ঘরেই বানান স্বাস্থ্যকর রেসিপি

১৮ বছরের সম্পর্কের ইতি! ‘তোমার সঙ্গেই সবচেয়ে বেশি সময় কাটিয়েছি’, কার উদ্দেশ্যে বললেন বিরাট?

প্রকাশ‍্যে রাস্তায় মহিলাকে মারধর, ভাইরাল ভিডিওতে তোলপাড় সোশ্যাল মিডিয়া

অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস

রাজনীতিতে নামতে চাপ দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মামলা, আজ তামিলনাড়ুর ‘হবু’ মুখ্যমন্ত্রী বিজয়

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

সবচেয়ে বেশি ভোট পেয়ে রাজ্যে প্রথম মাটিগাড়া-নক্সালবাড়ি আসনের বিজেপি প্রার্থী, দ্বিতীয়-তৃতীয় কারা?

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

সাধারণ দুপুরের খাবারের একঘেয়েমি কাটাতে, ১৫ মিনিটেই বানান পুর ভরা টমেটো

পদ্ম ফুটতেই তুলকালাম, হাওড়ায় বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’-এর অভিযোগ