চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ধুপগুড়িতে মৌমাছির কামড়ে আহত ৮, পরিস্থিতি সামলাতে নাকাল পুলিশ ও দমকল বিভাগ

নিজস্ব প্রতিনিধি,ধুপগুড়ি ও বনগাঁ: সাত সকালে ধুপগুড়িতে মৌমাছির কামড়ে আহত হলো কমপক্ষে ৮। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি (Dhupguri) মহকুমার ১৩ নম্বর ওয়ার্ডের শ্রীনগর কলোনি এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর কর্মীরা। দীর্ঘ দেড় ঘন্টা পর অবশেষে মৌমাছির (The Bee) কামড়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। অন্যদিকে,১৪৪ ধরা জারি করার আবেদন নিয়ে শান্তনুর বক্তব্য পুরোপুরি মিথ্যা বলে দাবি করেন মমতা ঠাকুরের অনুগামী মতুয়ারা।

বুধবার বনগাঁতে (Banga) একটি সাংবাদিক সম্মেলন করে মমতা ঠাকুরের অনুগামী মতুয়ারা দাবি করেন মঙ্গলবার শান্তনু ঠাকুর (Shantanu Thakur) প্রেস মিট করে মিথ্যা দাবি করেছেন। তিনি বলেছেন, ১৪৪ ধারা জারি করে মতুয়া মেলা বন্ধ করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এটা পুরোপুরি মিথ্যা । মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরবাড়ির জন্য যা করেছেন তা আর কেউ করেননি । শান্তনু ঠাকুর মিথ্যা কথা বলছেন । মতুয়াদের জন্য শান্তনু ঠাকুর কিছু করেননি । কয়েকজনের জন্য ১৪৪ ধারা জারি করবার জন্য আবেদন জানিয়েছেন মমতা ঠাকুর । সি এ এ নিয়ে শান্তনু ঠাকুর মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন বলে দাবি করেন তারা ।

অন্যদিকে,জলপাইগুড়ি (Jalpaiguri) লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের প্রচারের গাড়ির উপরে হামলা। কালো পতাকা হাতে নিয়ে গো ব্যাক স্লোগান তৃনমুল কর্মীদের। বিজেপি তৃণমূল কর্মীদের মধ্যে বচসা। মালবাজারের (Malbazar) বাঁগরাকোট এলাকায়।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ