সল্টলেকে যুবকের পচা – গলা মৃতদেহ উদ্ধার করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধাননগরে বন্ধ ফ্ল্যাটের মধ্যে থেকে যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পচা গন্ধ পেয়ে প্রতিবেশীরা বিধাননগর পূর্ব থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বিধাননগর পূর্ব থানা(Bidhannagar East Police Station) থেকে পুলিশ এসে সোমবার দুপুরে দরজা ভেঙে ভেতরে ঢোকে। উদ্ধার হয় একটি মৃতদেহ। মৃত যুবকের নাম শুভেন্দু ভট্টাচার্য(৪৩)। মৃত্যুর কারণ এখনো জানা যায় নি।ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর পূর্ব থানার পুলিশ।

বিধাননগরের ইই ব্লকের(EE Block) সৌরভ আবাসনের বন্ধ ফ্ল্যাটের মধ্যে থেকে বছর চল্লিশের এক যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। সোমবার দুপুরে ফ্ল্যাট থেকে পচা গন্ধ বেরোতে থাকায় প্রতিবেশীরা খবর দেয় বিধাননগর পূর্ব থানায়। খবর পেয়ে থানা থেকে পুলিশ এসে পৌঁছয় আবাসনে। খবর দেওয়া হয় মৃতের আত্মীয়দের। ঘটনাস্থলে এসে পৌঁছায় মৃতের দাদা ও আত্মীয়রা।

সকলের উপস্থিতিতে দরজা ভেঙ্গে ভেতরে ঢোকে পুলিশ। খাটের ওপর যুবকের পচাগলা মৃতদেহ পড়ে রয়েছে। তবে কি কারণে মৃত্যু এখনো জানা যাইনি। ঘটনার তদন্তে বিধাননগর(Bidhannagar) পুলিশ। পুলিশ ওই আবাসনের অন্যান্য প্রতিবেশীদের বয়ান রেকর্ড করেছে মৃত যুবকের আত্মীয়-স্বজনদের জেরা করা হচ্ছে। মৃতদেহ উদ্ধার করে  ময়নাতদন্তর জন্য পাঠানো হয়েছে।যুবকের বেশ কয়েকদিন আগে মৃত্যু হয়েছে বলেই প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। ওই মৃত যুবকের মোবাইল ফোনের তথ্য অনুসন্ধান করছে পুলিশ । ওই যুবক কোন রোগে আক্রান্ত ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।তদন্তের স্বার্থে আপাতত ওই ফ্ল্যাটটি (Flat)সিল করে দিয়েছে পুলিশ।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল